সদ্য সংবাদ
কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি: আসল ঘটনা কী
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের দেখা যাওয়ায় সারা দেশে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছেন—কেন কক্সবাজারে মার্কিন বাহিনী?
বিষয়টি নিয়ে জানা গেছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে যৌথভাবে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ পরিচালনা করছেন।
এই প্রশিক্ষণ ১৮ থেকে ২১ মে পর্যন্ত কক্সবাজারের হিমছড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের ১৫ জন সদস্য অংশ নেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এই কোর্সে উদ্ধারকারী দলকে বন্যা, জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় পানিতে আটকে পড়া মানুষদের দ্রুত ও নিরাপদে উদ্ধারের কৌশল শেখানো হয়। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে প্রায় ২৮০ জন ফায়ার সার্ভিস সদস্যকে বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার ও হাই অ্যাঙ্গেল রেসকিউ ট্রেনিং।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সামরিক নয়, বরং বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, এমন আন্তর্জাতিক সহযোগিতা দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও কার্যকর করে তুলবে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল