সদ্য সংবাদ
হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু
নিজস্ব প্রতিবেদক: হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার সম্ভবত নিহত হয়েছেন—এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েল ইতোমধ্যেই "হাজার হাজার সন্ত্রাসী"কে হত্যা করেছে এবং হামাসের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে অভিযান চালিয়েছে, যার মধ্যে মোহাম্মদ সিনওয়ারও রয়েছেন।
নেতানিয়াহু বলেন, “আমরা মোহাম্মদ দেইফ, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার—এবং সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকেও হত্যা করেছি।”
ইসরায়েলি গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি গাজার খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালে এক বিমান হামলা চালানো হয়, যেখানে মোহাম্মদ সিনওয়ার অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। তবে এখনো হামাস আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের সামরিক শাখার একজন সিনিয়র কমান্ডার এবং ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ইয়াহিয়া ৭ অক্টোবর ২০২৩-এর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ইসরায়েলি হামলায় নিহত হন।
গাজায় ইসরায়েলি অভিযান ও সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “আমাদের অভিযান অব্যাহত থাকবে। নতুন নতুন এলাকা আমাদের নিয়ন্ত্রণে আসছে। হামাস সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না।”
তবে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল সীমিত সময়ের জন্য "অস্থায়ী যুদ্ধবিরতি"তে সম্মত হতে পারে।
সংবাদ সম্মেলনের শেষদিকে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, “যারা এখন যুদ্ধ থামাতে চায়, তারা প্রকৃতপক্ষে হামাসকে টিকিয়ে রেখেই শান্তি চায়। এটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- মোহাম্মদপুরে মা–মেয়ে হ’ত্যা’কান্ড, আঁতকে উঠার মতো তথ্য প্রকাশ করল গৃহকর্মীর স্বামী