সদ্য সংবাদ
বাংলাদেশে প্রবল পানির ঢল, ভয়াবহ বন্যার শঙ্কা উত্তরে
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে আত্রাই নদীর ওপর নির্মিত একটি নতুন বাঁধ ধসে পড়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধ ভাঙার পর নদীর প্রচণ্ড পানির স্রোত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, যার ফলে সীমান্তঘেঁষা অঞ্চলগুলোতে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়াবিদরা।
জানা গেছে, ২০ মে সকালে ভারতের বালুরঘাটের কাছে সদ্যনির্মিত এ বাঁধটি ধসে পড়ে। মাত্র চার মাস আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছিল বন্যা প্রতিরোধের লক্ষ্যে। তবে বর্ষার শুরুতেই ভারী বৃষ্টির কারণে নদীর পানির চাপ বাড়লে বাঁধটি তা সহ্য করতে না পেরে ধ্বসে পড়ে।
এর ফলে প্রবল পানির প্রবাহে বাংলাদেশের সীমান্তবর্তী নেত্রকোনা, সুনামগঞ্জ, শেরপুর ও সিলেট জেলার নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। শেরপুরের চেল্লাখালি নদী ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। এসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
অতিরিক্ত পানি প্রবেশের আশঙ্কায় নদীর পানি বৃদ্ধি ও প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়াবিদদের আশঙ্কা, ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে চলমান টানা বৃষ্টির কারণে উজান থেকে আরও পানি বাংলাদেশে ঢুকতে পারে, যা আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
উল্লেখযোগ্য যে, গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো শুকিয়ে যায়নি। সেই প্রেক্ষাপটে এবারের সম্ভাব্য বন্যা নতুন করে আতঙ্ক তৈরি করেছে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের মাঝে।
সিদ্দিকা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য