সদ্য সংবাদ
আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের দ্বায় যার উপরে দিলেন লিটন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের কাছে হারের স্বাদ পেল টাইগাররা। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের পরাজয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নেয় স্বাগতিক আমিরাত।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাটাররা ছন্দহীনতায় ভুগতে থাকেন। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৬২ রান, যা সহজেই পেরিয়ে যায় স্বাগতিক আমিরাত দল।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন,“নিশ্চয়ই আমরা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারিনি। এখানে খেলতে এলে আপনি জয়ের লক্ষ্য নিয়েই নামেন। কিন্তু ক্রিকেটে এমনটা হতেই পারে—যখন প্রতিপক্ষ ভালো খেলে, তাদের কৃতিত্ব স্বীকার করতেই হয়।”
লিটনের মতে, হারের সবচেয়ে বড় কারণ ব্যাটিং ব্যর্থতা। তিনি বলেন,“আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। কন্ডিশন ও উইকেট বুঝে আরও ভালো স্কোর গড়া উচিত ছিল। পরে শিশিরও কিছুটা প্রভাব ফেলেছে, যা আমাদের বোলিংয়ে প্রভাব ফেলেছে।”
তবে সিরিজ থেকে কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি।“পারভেজ ইমন ও তানজিদ তামিম ভালো খেলেছে। জাকের আলী ও হৃদয়ও কয়েক ম্যাচে রান করেছে। আমাদের স্পিনাররা মাঝের ওভারে ভালো বল করেছে। এই অভিজ্ঞতাগুলো থেকে শিখে ভবিষ্যতে আরও উন্নতি করতে হবে।”
অপরদিকে আমিরাত দলের প্রশংসা করতেও ভুল করেননি লিটন।“তারা দারুণ খেলেছে। শুরুতেই আমাদের উপর চাপ তৈরি করেছিল তাদের বোলাররা। যদিও শিশির কিছুটা সহায়তা করেছে তাদের ব্যাটিংয়ে, কিন্তু তারা যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে, সেটা সত্যিই প্রশংসনীয়।”
এই পরাজয়ের মাধ্যমে সিরিজ হার নিশ্চিত হলেও ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন লিটন দাস।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল