ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

রাকিব

রিপোর্টার

ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির যেভাবে জিতলেন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০১:৫২:৩৮
ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির যেভাবে জিতলেন

রাকিব: ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জয়লাভ করেছেন। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, শফিকুর রহমান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন মোট ৮৫ হাজার ১৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান (ধানের শীষ) পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন জামায়াতের এই নেতা।

ফল ঘোষণাকে ঘিরে অভিযোগ

নির্বাচনের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-১৫ আসনের ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলে জামায়াত। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, ঢাকার অন্যান্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে পৌঁছালেও এই আসনের ফল ঘোষণা দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত শুক্রবার সকালে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

ভোটার সংখ্যা ও প্রার্থীদের তথ্য

ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন এ আসনে।

এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—

শফিকুর রহমান (দাঁড়িপাল্লা),

শফিকুল ইসলাম খান (ধানের শীষ),

সামসুল হক (লাঙ্গল),

আহাম্মদ সাজেদুল হক (কাস্তে),

খান শোয়েব আমান উল্লাহ (কলম),

মোবারক হোসেন (একতারা),

আশফাকুর রহমান (মোটরগাড়ি),

নিলাভ পারভেজ (প্রজাপতি)।

ঢাকা-১৫ আসনের এই ফলাফল রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ফল ঘোষণায় বিলম্বের অভিযোগের প্রেক্ষাপটে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ