
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে সংঘর্ষে নিহত হয়েছে ‘ভারতীয় মদদপুষ্ট’ ১২ সশস্ত্র সদস্য। একই অভিযানে প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর দুই সৈনিকও।
পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে ১৭ ও ১৮ মে, দুটি পৃথক অভিযানে।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত, উত্তর ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তানের আওরান ও কেচ জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালানো হয়।
লাক্কি মারওয়াতে নিহত হয় পাঁচ সন্ত্রাসী, উত্তর ওয়াজিরিস্তানে আরও দুইজন। বেলুচিস্তানে নিহত হয় তিনজন, যাদের মধ্যে কেচ জেলার তুরবাত শহরে দুজন এবং আওরানে একজন। সব মিলিয়ে এ সংঘর্ষে ১২ জন ‘ভারতীয় সমর্থিত প্রক্সি যোদ্ধা’ নিহত হয় বলে দাবি করা হয়েছে।
অভিযানে শহিদ হন সেনাবাহিনীর সিপাহী ফরহাদ আলী তুরি (২৯) ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২)। গুলিবিনিময়ের সময় তাঁরা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন বলে জানায় আইএসপিআর।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যনির্ভর এই অভিযানগুলো ছিল পরিকল্পিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক।
পাকিস্তান সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যারা ভারতীয় সমর্থনে বেলুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। সেনাবাহিনী ও গোটা জাতি এ ব্যাপারে একসঙ্গে অঙ্গীকারবদ্ধ।”

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের হতাশা ভুলে এবার ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ফুটবলাররা। রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।
৫০ মিনিট আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএস আর্মিতে যোগ দিতে আগ্রহীদের জন্য বর্তমানে রয়েছে ২০০টিরও বেশি সামরিক চাকরির সুযোগ। হেলথ কেয়ার, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, প্রশাসন, পরিবহন, এভিয়েশনসহ নানা ক্ষেত্রে কাজের সুযোগ থাকলেও পদভেদে আবেদনকারীর বয়স, যোগ্যতা ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে। ইউএস আর্মির অফিসিয়াল তথ্য অনুযায়ী, সাধারণ এনলিস্টেড পদে আবেদন করতে হলে বয়স ১৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
১৩ ঘণ্টা আগে

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন ক্রমেই বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সের গুরুত্বও দিন দিন বাড়ছে। বিদেশে কর্মরত বাংলাদেশিরা নিয়মিত দেশে অর্থ পাঠানোর পাশাপাশি আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১ দিন আগে

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি দেশটিতে কর্মরত ও নিয়মিত বাংলাদেশে অর্থ পাঠানো ব্যক্তিদের কাছে সিঙ্গাপুর ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার সম্পর্কে আগ্রহ থাকে প্রবাসীদের।
১ দিন আগে

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের বৈদেশিক মুদ্রার বাজারে রিংগিতের বিনিময় হারে কিছুটা পরিবর্তন এসেছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আগের দিনের তুলনায় বেড়েছে। প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হওয়ায় রেমিট্যান্স পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১ দিন আগে

চিকিৎসা, পর্যটন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় কাজে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য আবাসনসংক্রান্ত সতর্কতা জারি করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় নিরাপত্তা তৎপরতা জোরদার করায় ভ্রমণকারীদের আগেভাগেই থাকার জায়গা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের শক্তিশালী তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে।
১ দিন আগে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জেটিতে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
২ দিন আগে