
যে কীর্তিতে বিশ্বক্রিকেটে এখন পর্যন্ত মিরাজ একমাত্র ক্রিকেটার। চলমান টেস্ট চক্রে ৫০০ রানের পাশাপাশি ৩০ এর বেশি উইকেট পেয়েছেন।
২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সর্বনিম্ন ৫০০ রান ও ৩০ উইকেট পাওয়ার কীর্তি ছিল তিনজনের। সেই তালিকায় এবার মিরাজও যুক্ত হলেন। ২০১৯-২১ চক্রে ১৩৩৪ রানের পাশাপাশি ৩৪ উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২১-২৩ চক্রে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের একই চক্রে একই কীর্তি গড়েন স্টোকসও। জাদেজার পর তিনি ৯৭১ রানের পাশাপাশি নেন ৩০ উইকেট। এবার মিরাজ চলমান চক্রে যুক্ত হলেন ৫১২ রান এবং ৩৪ নেওয়ার উইকেট নিয়ে।
স্বাভাবিকভাবেই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারি মিরাজ।
শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারাদেশে বিরুপ আবহাওয়া বিরাজ করছে। তার হাত থেকে রেহাই পায়নি মিরপুর ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও আকাশ অনেক ভারী। দিনের খেলা বৃষ্টির কারণে মাঝেমধ্যে বন্ধ থাকলেও, ব্যাট হাতে লড়াই চালিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। সপ্তম উইকেটে তারা গড়েছেন ১৩৮ রানের রেকর্ড জুটি, যা বাংলাদেশের ইনিংস হারের শঙ্কা কমিয়ে দিয়েছে এবং শত রানের লিডের দিকে এগিয়ে যাচ্ছে দল।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান, লিড ৮১ রানের। মিরাজ ৮৭* রানে অপরাজিত আছেন, সঙ্গী নাইম হাসান ১৬*। খেলা শেষ হওয়ার আগে মাত্র ৫ ওভার বল করা হয়েছে, আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়। আগামিকাল সময়ের আগেই খেলা শুরু হবার কথা আছে কিন্তু তা আর হবে কিনা সেটাই বলার অপেক্ষা। কারণ বৃষ্টির আশাঙ্কা রয়েছে।
এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ২০২ রান করতে হতো ইনিংস হার এড়াতে। কিন্তু দ্রুত ৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে মিরাজ ও জাকেরের প্রতিরোধে দল ভালোভাবেই ফিরেছে।
ম্যাচের তৃতীয় দিনের শুরুটা ছিল অনেক দুঃস্বপ্নের। মাত্র ১২ রানেই ৩টি উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক ও মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরে যান, এরপর লিটন দাসও ব্যর্থ হন। কিন্তু মিরাজ ও জাকের ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে প্রোটিয়াদের চাপে ফেলে দেন। দুজনই ফিফটি করেন এবং মিরাজ সেঞ্চুরির পথে রয়েছেন। বাংলাদেশের লিড কতদূর গড়াবে, সেটি নির্ভর করছে মিরাজের ওপর। মিরাজ যদি ভালো করতে পারে তাহলে লিড কিছুটা বেশি হতে পারে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৫ ওভারে ২৮৩/৭
বাংলাদেশের ৮৭ রানের লিড।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
১ দিন আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬