
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর ব্যক্তিগত সফরসংক্রান্ত তথ্য অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করে বিতর্কের মুখে পড়ে। পরে এক বিবৃতিতে সংস্থাটি ঘটনাটিকে "অনিচ্ছাকৃত ভুল" বলে স্বীকার করেছে এবং এজন্য দুঃখ প্রকাশ করেছে।
বিবৃতিতে বিডা জানায়, “নির্বাহী চেয়ারম্যানের ব্যক্তিগত সফরের তথ্য আমাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। বিষয়টি আমরা গভীরভাবে দুঃখিত।”
বিডা আরও জানায়, তাদের সোশ্যাল মিডিয়া পেজ শুধুমাত্র দাপ্তরিক কার্যক্রম ও বিনিয়োগ সংশ্লিষ্ট তথ্য প্রচারের জন্য নির্ধারিত। তবে অসাবধানতাবশত সামাজিক যোগাযোগ টিম ভুলবশত ওই ব্যক্তিগত পোস্টটি প্রকাশ করে ফেলে।
ভবিষ্যতে এমন ভুল যাতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে বিডা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে কেবল দাপ্তরিক ও প্রাসঙ্গিক বিষয়ই তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন সবচেয়ে বড় অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। তবে গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা নির্ধারিত সময় অনুযায়ী ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থানের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নতুন বেতন কাঠামো নিয়ে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
১৯ ঘণ্টা আগে

দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। গত ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।
২০ ঘণ্টা আগে

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের দিকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ফলে নতুন তারিখ নিয়ে পরীক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা ও আগ্রহ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে, নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
১ দিন আগে

গুরুতর শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত জটিলতার কারণে দেশের রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
১ দিন আগে

প্রবাসে কঠোর পরিশ্রম করে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের পরিবারের কাছে সহজে ও নিরাপদে কষ্টার্জিত অর্থ পাঠানোর সুবিধার্থে আমরা নিয়মিতভাবে বিশ্ববাজারের মুদ্রা বিনিময় হারের আপডেট প্রকাশ করে থাকি।
১ দিন আগে

টানা দুই দফায় দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম বাড়ার পর অবশেষে স্বস্তির খবর মিলেছে ক্রেতাদের জন্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
১ দিন আগে

২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসছেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়া একরকম নিশ্চিত। দলটির নীতিনির্ধারক ও সরকারি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এই দৌড়ে মূলত দলের শীর্ষস্থানীয় তিন নেতা এবং একজন দক্ষ আমলার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।
১ দিন আগে