সদ্য সংবাদ
দুই প্রতিবেশীর দ্বন্দ্বে বাংলাদেশের স্পষ্ট বার্তা: ‘সংযম দেখান’
নিজস্ব প্রতিবেদক: জম্মু-কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ভারতের একযোগে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা আক্রমণে পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে।
পাকিস্তানের দাবি, ভারতের হামলায় তাদের নয়টি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে, পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেয়।
এই পরিস্থিতিতে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশ বিশ্বাস করে, এই সংকটের সমাধান একমাত্র কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ আশা করে, ভারত ও পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে, যাতে এই অঞ্চলের মানুষ নিরাপত্তা ও শান্তির পরিবেশে বসবাস করতে পারে।
সোহাগ আহমদ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা