সদ্য সংবাদ
অস্ত্রোপচার ছাড়াই মাঠে ফিরছেন তাসকিন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে ঘিরে এলো স্বস্তির বার্তা। গোড়ালির চোটের কারণে চলমান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেও আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তাসকিন বেশ কিছুদিন ধরেই গোড়ালির সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানকার তিনজন স্পোর্টস ফিজিশিয়ানের পরামর্শ নেন। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে জানা গেছে, অস্ত্রোপচার ছাড়াই সঠিকভাবে রিহ্যাব প্রক্রিয়া অনুসরণ করলেই মাঠে ফেরা সম্ভব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিনের পায়ের হাড়ে কিছু গঠনগত সমস্যা রয়েছে, যা পুরোপুরি সেরে ওঠে না, তবে চিকিৎসা ও নিয়ন্ত্রিত অনুশীলনের মাধ্যমে তা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। সে ক্ষেত্রে খেলার কোনো বাধা থাকবে না।
তাসকিন দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছিলেন, “আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম। বিসিবি আমাকে এই সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছে। ইনশাআল্লাহ, আরও শক্ত হয়ে ফিরে আসব। সবাই দোয়া করবেন।”
তাসকিনের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় ক্রিকেটপ্রেমীরা।
গণি/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল