
নিজস্ব প্রতিবেদক: এ যেন এক নীরব প্রতিবাদ—প্রকৃতির পক্ষ থেকে। যখন বিশ্ব ফিলিস্তিনের জ্বলন্ত বুকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন এক অদৃশ্য শক্তি যেন জেগে উঠেছে নিপীড়নের বিরুদ্ধে।
ইসরাইলের ইতিহাসে নজিরবিহীন দাবানল গ্রাস করে ফেলেছে নেতানিয়াহুর নির্মিত ‘স্বপ্নের রাষ্ট্র’কে।
যেখানে এক সময় গাজা ঘিরে ফেলা হয়েছিল কঠোর অবরোধে, আজ সেই ইসরাইলই অবরুদ্ধ আগুনের লেলিহান শিখায়। তেলআবিব বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেরুজালেম থেকে, হাজারো মানুষ গৃহহীন। সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভাতে, কিন্তু প্রকৃতির এই তাণ্ডব যেন থামার নয়।
ইস্তাউল ফরেস্টে শুরু হওয়া আগুন ছড়িয়ে পড়েছে একের পর এক দখলকৃত এলাকায়—নেভেশ্যালং, মেভো হেরন, বেকোয়া, তাউজ, মেসিলাত জিয়ন। যেসব স্থানে একদিন ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তৈরি হয়েছিল আধুনিক বসতি, সেসব আজ রূপ নিয়েছে ছাইয়ের স্তূপে।
প্রকৃতি যেন এক অব্যক্ত বিচারক হয়ে উঠেছে—যে অন্যায়ের ইতিহাস সঞ্চিত ছিল জমিনে, আকাশে, বাতাসে, সে এখন প্রতিশোধ নিচ্ছে নিজের ভাষায়।
খাদ্য ও পানি বন্ধ করে ফেলা, শিশুদের ওপর নিষ্ঠুরতা, হাসপাতালের ওপর বোমা—এই ইতিহাসের বিপরীতে আজ পুড়ছে তাদেরই ফসলের মাঠ, বসতি আর আত্মম্ভরিতা। রাস্তা বন্ধ, সাহায্য পৌঁছানো দুঃসাধ্য, বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ছে।
মাত্র এক রাতেই পুড়ে গেছে প্রায় ৩,০০০ একর জমি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা প্রবল।
যখন মানবতা নীরব, তখন প্রকৃতি যেন বলছে— "অন্যায়ের শেষ আছে। প্রতিশোধ আসে, নীরব হলেও সে অনিবার্য।"
সোহাগ/

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগে

যশোরে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। পুকুরপাড়ে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় তারা।
২ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন জারির পর। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা।
১ দিন আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন মহাসড়কে। রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে হাজারো মানুষ যখন একসঙ্গে পথে নেমেছেন, তখন সেই চাপ গিয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু–সংযুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
১ দিন আগে

ফ্রান্স সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় রাজধানী ঢাকা থেকে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস–এর উদ্দেশে যাত্রা করেন।
১ দিন আগে

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
১ দিন আগে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
১ দিন আগে

রাজধানী ঢাকায় হৃদয়বিদারক এক ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পরপরই তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সমন্বয়ের পর মঙ্গলবার (২৬ মে) থেকে মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দরে। একদিনের ব্যবধানে নতুন মূল্য কার্যকর হওয়ায় স্বর্ণ ও রুপার বাজারে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুম ও বিভিন্ন পারিবারিক কেনাকাটার সময়ে এমন মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
২ দিন আগে