
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ভূমি ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। ২০২৫ সাল থেকে নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন জমির খাজনা টানা তিন বছর না দিলে সেই জমি সরকার বাজেয়াপ্ত করে খাস খতিয়ানে নিয়ে নেবে।
নতুন আইনে কী থাকছে?
স্মার্ট ভূমি কার্ড (CLO): জমির মালিকরা পাবেন একটি আধুনিক স্মার্ট ভূমি কার্ড। এতে থাকবে কিউআর কোড বা ইউনিক নম্বর, যা জমির মালিকানা প্রমাণের চূড়ান্ত দলিল হিসেবে বিবেচিত হবে। জমি কেনাবেচা বা নামজারির ক্ষেত্রে এটি বাধ্যতামূলক হবে।
খাজনা না দিলে জমি বাজেয়াপ্ত: জমির খাজনা যদি তিন বছর টানা পরিশোধ না করা হয়, তাহলে সরকার সেই জমি বাজেয়াপ্ত করে খাস জমি হিসেবে তালিকাভুক্ত করবে।
জমি জালিয়াতিতে শাস্তির বিধান: জমির মালিকানা নিয়ে প্রতারণা, অবৈধ দখল বা দলিল জালিয়াতির প্রমাণ মিললে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে।
নামজারি ও জমি হস্তান্তর সহজতর হচ্ছে
জমি বিক্রি বা উত্তরাধিকার সূত্রে মালিকানা বদলের ক্ষেত্রে নামজারি করা বাধ্যতামূলক হবে। এ জন্য নির্ধারিত ফি দিয়ে রেকর্ড আপডেট করতে হবে। স্মার্ট সনদের মাধ্যমে জমির সব তথ্য ডিজিটালি যাচাই করা যাবে।
কৃষিজমি অধিগ্রহণে কড়াকড়ি
সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে হলে দুই বা তিন ফসলি জমি না নিয়ে এক ফসলি বা অনুর্বর জমি গ্রহণ করতে হবে। ব্যতিক্রম হলে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
ডিজিটাল ম্যাপ ও শ্রেণিবিন্যাস
স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে দেশের সব জমি কৃষি, অকৃষি, আবাসিক, বাণিজ্যিক প্রভৃতি শ্রেণিতে ডিজিটালভাবে শ্রেণিবিন্যাস করা হবে। এক বিঘার বেশি জমির শ্রেণি পরিবর্তনে সরকারি অনুমতি বাধ্যতামূলক।
চলাচলের পথ বন্ধ করলে শাস্তি
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের চলাচলের পথ বন্ধ করলে, আলোচনার মাধ্যমে তা খুলে দিতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল রূপান্তর
নতুন আইন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা হবে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর। স্মার্ট ভূমি কার্ডের মাধ্যমে খাজনা পরিশোধ, নামজারি ও জমির মালিকানা যাচাই সহজতর হবে। তবে নিয়মিত খাজনা না দিলে জমি হারানোর আশঙ্কা থাকবে।
আপনি যদি জমির মালিক হয়ে থাকেন, এখনই খাজনা নিয়মিত দিন এবং জমি-সংক্রান্ত কাগজপত্র হালনাগাদ রাখুন।
এই নিয়ম কি আগে জানতেন? নিচে মতামত জানান।
রনি/

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
এই মাত্র

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
৩২ মিনিট আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৫ ঘণ্টা আগে

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
২১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে, তা আগে থেকে জানা থাকলে প্রবাসীরা নিজেদের হিসাব-নিকাশ সহজে করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত রেট তুলে ধরা হলো।
২১ ঘণ্টা আগে