
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর পরিত্যক্ত অবস্থায় থাকা দেশের সাতটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অভ্যন্তরীণ যাত্রীসেবা, পর্যটন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে এ পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে কর্তৃপক্ষ।
প্রথম ধাপে সচল হচ্ছে বগুড়া বিমানবন্দর, যেটি ২০২৫ সালের জুলাই মাসে চালু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি লালমনিরহাট ও মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর নিয়ে চলছে সরেজমিন পরিদর্শন ও প্রস্তুতি কার্যক্রম।
বর্তমানে যেসব বিমানবন্দর বন্ধ রয়েছে:
- বগুড়া - লালমনিরহাট - শমশেরনগর (মৌলভীবাজার) - ঈশ্বরদী - ঠাকুরগাঁও - কুমিল্লা - তেজগাঁও
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কোভিদ ভুইয়া জানিয়েছেন, যেসব বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন আগে শেষ হবে, সেগুলোই অগ্রাধিকার পাবে। তবে পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম চালু করতে সময় লাগবে প্রায় এক থেকে দেড় বছর।
বিশেষভাবে আলোচিত লালমনিরহাট বিমানবন্দর, যা ১৯৩১ সালে ব্রিটিশদের তৈরি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ (৪ কিমি রানওয়ে) অবকাঠামো। এটি অল্প সংস্কারেই কার্যকর করা সম্ভব। একসময় এটি ভারতের ‘সেভেন সিস্টারস’ অঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
ভৌগোলিকভাবে ভারতের ‘চিকেন নেক’ অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে বিমানবন্দরটির কৌশলগত গুরুত্বও অনেক। তবে সরকারের দৃঢ় অবস্থান থাকায় এতে প্রতিবেশী কোনো আপত্তির প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, শমশেরনগর বিমানবন্দর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এবং ১৯৭৫ সাল থেকে বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহৃত, সেটিও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে পর্যটক ও প্রবাসীদের যাতায়াতে সুবিধা যেমন বাড়বে, তেমনি নেপাল ও ভুটান এর ব্যবহার করতে আগ্রহ দেখিয়েছে।
এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম মনে করেন, এই বিমানবন্দর আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠলে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল ও ভুটানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।
সোহাগ/

দেশের স্বর্ণের বাজারে ক্রেতাদের জন্য এলো বড় সুখবর। এক ধাক্কায় ভরি প্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
৯ ঘণ্টা আগে

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
১ দিন আগে

অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা জানানো হয়েছে, যা দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
১ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১ দিন আগে

দেশের আবহাওয়ায় আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
১ দিন আগে

দেশের স্বর্ণ ও রৌপ্য বাজারে আবারও দামের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় এবার এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি, তবুও আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
২ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
২ দিন আগে