সদ্য সংবাদ
কাশ্মীর ইস্যুতে ফের বিতর্কে পাকিস্তান সেনাপ্রধানের মন্তব্য ভাইরাল
নিজস্ব প্রতিবেদন: ভারতের জম্মু-কাশ্মীরের অপার সৌন্দর্যে ঘেরা পহেলগাম — যা ‘মিনি সুইজারল্যান্ড’ নামে খ্যাত — দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সম্প্রতি পর্যন্ত এলাকাটিতে সহিংসতা হ্রাস পাওয়ার দাবি করেছিল ভারতের মোদি সরকার। তবে ২২ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলা সেই শান্ত চিত্রকে আচমকাই অন্ধকার করে তোলে।
ওই হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, এটি ২০০৮ সালের মুম্বাই হামলার পর বেসামরিকদের উপর সবচেয়ে মর্মান্তিক হামলাগুলোর একটি। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চলমান সৌদি সফর সংক্ষিপ্ত করে অবিলম্বে দেশে ফিরে আসেন।
এই ঘটনার ঠিক কয়েকদিন আগেই, ১৬ এপ্রিল, ইসলামাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীর নিয়ে উত্তপ্ত মন্তব্য করেন। তিনি বলেন,“কাশ্মীর আমাদের রক্তের স্রোতের সঙ্গে জড়িয়ে আছে। এটি আমরা কখনো ভুলবো না। পাকিস্তান সবসময় কাশ্মীরিদের সংগ্রামে পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “প্রবাসীরা আমাদের জাতির প্রতিনিধিত্ব করেন। তাদের উচিত সন্তানদের পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ শেখানো। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, মুসলমানদের ধর্ম, সংস্কৃতি ও দর্শন হিন্দুদের থেকে আলাদা — আর এটাই দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি।”
এই বক্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, কাশ্মীর ইস্যুতে এমন মন্তব্য হামলার পূর্বাভাস হিসেবেও বিবেচিত হতে পারে। বিশেষ করে যখন একই মাসে এমন এক নারকীয় হামলা ঘটে। বিশ্লেষকরা এখন খতিয়ে দেখছেন, জেনারেল মুনিরের বক্তব্য এবং ২২ এপ্রিলের হামলার মধ্যে কোনো প্রকার সংযোগ আছে কি না।
ফরিদ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়