সদ্য সংবাদ
শুরু হয়নি বাংলাদেশের খেলা
নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের তৃতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাটিং শুরু করার কথা ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, দ্বিতীয় ইনিংসে দলের লক্ষ্য অন্তত ৩৫০ থেকে ৪০০ রানের বড় স্কোর গড়া। সে লক্ষ্যে এগোচ্ছিল দল — দিনের শেষে ১ উইকেটে ৫৭ রান তোলে বাংলাদেশ।
কিন্তু সেই পরিকল্পনায় হানা দেয় প্রকৃতি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থেমে গেলেও মাঠ দ্রুত খেলার উপযোগী হয়ে ওঠেনি, ফলে অপেক্ষাতেই থাকতে হয়েছে টাইগারদের।
আজ ব্যাটিংয়ে নামার কথা ছিল মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের। আগের দিন জয় ২৮ রানে এবং মুমিনুল ১৫ রানে অপরাজিত ছিলেন। ওপেনার সাদমান ইসলাম মাত্র ৪ রান করে আউট হন, আর তাতেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা।
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ রানে অলআউট হয়, জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান। এতে ৮২ রানের লিড নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫৭ হলেও, এখনো ২৫ রানে পিছিয়ে রয়েছে দলটি।
–সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল