
নিজস্ব প্রতিবেদক: "জেলে যাব, তবুও দেশ ছাড়ব না"—এই কথাটি একসময় দৃপ্ত কণ্ঠে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর বাস্তবতা বদলে গেছে। সেই ঘোষণার বিপরীতে এখন তিনি অবস্থান করছেন কলকাতার রাজারহাট নিউটাউনের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, স্ত্রীকে সঙ্গে নিয়ে।
ওবায়দুল কাদেরই শুধু নন, গণঅভ্যুত্থানের পরপরই দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের আরও ১১ জন শীর্ষস্থানীয় নেতা। বর্তমানে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির প্রক্রিয়া চলছে।
শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ক ম মোজাম্মেল হক, তারেক আহমেদ সিদ্দিকী, হাসান মাহমুদ, আরাফাত রহমান, নসরুল হামিদ বিপু, বেনজীর আহমেদ, মুহিবুল হাসান চৌধুরী ও শেখ ফজলে নূর তাপস।
ইন্টারপোলের ১৯৫টি সদস্য রাষ্ট্র থাকায়, রেড নোটিশ জারি হলে এসব দেশের কোনো জায়গাই এই নেতাদের জন্য নিরাপদ থাকবে না। কোনো দেশে অবস্থান করলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য থাকবে।
বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB) ইতোমধ্যে তিনটি ধাপে ইন্টারপোল সদর দপ্তরে তথ্য ও প্রমাণসহ আবেদন পাঠিয়েছে। আদালতের গ্রেফতারি পরোয়ানাও সংযুক্ত করা হয়েছে। এখন চলছে যাচাই-বাছাই, আর এরপর যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে রেড নোটিশ।
বিশ্লেষকরা মনে করছেন, রেড নোটিশ কার্যকর হলে এসব নেতা যে দেশগুলোতে আশ্রয় নিয়েছেন, সেগুলোরও কূটনৈতিক চাপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে—বিশেষত যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
এক সময় ওবায়দুল কাদের বলেছিলেন—“পালিয়ে যাব না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় থাকবো, তাতেও জায়গা না পেলে ঠাকুরগাঁওয়ের বাড়িতে ফিরে যাব।” অথচ বাস্তবে চিত্রটা ভিন্ন। তিনি এখন দেশ ছেড়েছেন, আর তার দলের বহু কর্মী-সমর্থক জেল ও মামলার মুখোমুখি।
ক্ষমতা হারানো আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের দাবি এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত। পালিয়ে থেকেও তারা রেহাই পাচ্ছেন না, যেন ইন্টারপোলের রেড নোটিশ হয়ে উঠেছে তাঁদের জন্য এক অদৃশ্য বন্দিশালা।
ইন্টারপোলের ১৯৫টি সদস্য দেশের নাম : আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহামা, বাহরাইন, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলজিয়াম, বেলিজ, বেনিন, ভূটান, বলিভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বোতসোয়ানা, ব্রাজিল, ব্রুনেই, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, বুরুন্ডি, কাবো ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, কানাডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, চিলি, চীন, কলম্বিয়া, কোমোরোস, কঙ্গো (ব্রাজাভিল), কঙ্গো (কিনশাসা - ডিআরসি), কুক দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, কিউবা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জিবুতি, ডোমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, মিসর, এল সালভাদোর, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, এস্তোনিয়া, ইসওয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড), ইথিওপিয়া, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, ঘানা, গ্রিস, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, গিনি বিসাউ, গায়ানা, হাইতি, হন্ডুরাস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, আইভরি কোস্ট (কোত দিভোয়ার), জ্যামাইকা, জাপান, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাতি, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লাটভিয়া, লেবানন, লেসোথো, লাইবেরিয়া, লিবিয়া, লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালাওয়ি, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মাল্টা, মার্শাল দ্বীপপুঞ্জ, মৌরিতানিয়া, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মোলডোভা, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরোক্কো, মোজাম্বিক, মিয়ানমার, নামিবিয়া, নাউরু, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজার, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, ওমান, পাকিস্তান, পালাউ, পানামা, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সাও টোমে ও প্রিন্সিপে, সৌদি আরব, সেনেগাল, সার্বিয়া, সিশেলস, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, স্পেন, শ্রীলঙ্কা, সুদান, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, তানজানিয়া, থাইল্যান্ড, তোগো, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, তুরস্ক, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, উজবেকিস্তান, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, ইয়েমেন, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
সোহাগ/

দেশজুড়ে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যা আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
২২ ঘণ্টা আগে

শিক্ষা খাতে নতুন পরিকল্পনা ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত মূলত দেশের মহানগরী এলাকাগুলোর জন্য প্রযোজ্য—মফস্বল অঞ্চলের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২৩ ঘণ্টা আগে

অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সতর্কতা জোরদার করেছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। সকাল ৯টায় একযোগে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ কার্যক্রম উদ্বোধন করা হবে, যা স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
২৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ভ্রমণে বের হলেই অনেকের এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হতে হয়—বমি ভাব বা মাথা ঘোরা। বিশেষ করে গাড়িতে উল্টো দিকে বসলে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কেন এমনটা হয়? এর পেছনে রয়েছে আমাদের শরীরের জটিল কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া—ভারসাম্য রক্ষা ব্যবস্থা।
১ দিন আগে

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সর্বশেষ তথ্যে জানা গেছে, দেশের অন্তত ২২টি জেলার ওপর দিয়ে বইছে গরমের তীব্র দাপট। চৈত্রের ভ্যাপসা গরমে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ, আর অস্বাভাবিক তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা আরেক দফা বাড়ানো হয়েছে সোনার দাম। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট অঞ্চলের আবহাওয়ায় হঠাৎ করেই তৈরি হয়েছে অস্বাভাবিক অস্থিরতা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ দুপুরের মধ্যেই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছে। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝোড়ো হাওয়ার প্রভাবে সিলেটের নদ-নদীগুলো উত্তাল হয়ে উঠতে পারে—এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
১ দিন আগে

চলমান ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা বিশ্ব অর্থনীতিকে নড়বড়ে করে দিয়েছে। এর ঢেউ এখন স্পষ্টভাবে আঘাত হানছে বাংলাদেশ-এর অর্থনীতিতেও। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলেছে—এই প্রভাব সামনের দিনগুলোতে আরও তীব্র হতে পারে, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।
১ দিন আগে

সাকিব: ফুটবলপ্রেমীদের জন্য আজ, ৩ এপ্রিল, একটি রোমাঞ্চকর দিন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে, মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
১ দিন আগে