সদ্য সংবাদ
জাতীয় সংসদে আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে আসন সংখ্যা দ্বিগুণ করে ৬০০ করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসনের পাশাপাশি একটি সংরক্ষিত নারী আসন রাখার প্রস্তাব করা হয়েছে, যাতে উভয় আসনেই সরাসরি ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের প্রধান শিরীন পারভীন হক। তার আগে বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সিনিয়র ফেলো মাহীন সুলতান - বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ - গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার - নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার - নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম - জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান - এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক উপদেষ্টা ফেরদৌসী সুলতানা - শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা
প্রসঙ্গত, গত বছরের ১৮ নভেম্বর নারী অধিকারকর্মী ও 'নারীপক্ষ' সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের এই কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের সংস্কারের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে কমিশন।
—আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা