
নিজস্ব প্রতিবেদক: একটি মিথ্যা তথ্য কখনো কখনো পুরো জাতিকে নাড়া দিতে পারে। সৃষ্টি করতে পারে বিভ্রান্তি, উত্তেজনা ও সামাজিক অস্থিরতা। আর তাই সত্য ও মিথ্যার ব্যবধান চেনা জরুরি। এই সচেতনতা থেকেই শুরু হয়েছে “রিউমার চেক” নামে একটি উদ্যোগ—গুজবের বিপরীতে তুলে ধরা হচ্ছে তথ্যভিত্তিক সত্য।
সম্প্রতি এমনই এক গুজবে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ভুয়া ছবি, যেখানে ডিবিসি নিউজের লোগো ব্যবহার করে দাবি করা হয়, মির্জা ফখরুল নাকি বলেছেন—“ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে চাঁদাবাজি বেড়ে যাবে।” এটি ছিল ডিজিটাল কারসাজির একটি উদাহরণ। ‘রিউমার স্ক্যানার’ নামের ফ্যাক্ট-চেকিং সংস্থা নিশ্চিত করেছে— এটি পুরোপুরি ভিত্তিহীন। মির্জা ফখরুল এ ধরনের কোনো বক্তব্য দেননি, আর ডিবিসিও এমন খবর কখনো প্রকাশ করেনি।
কিন্তু এখানেই শেষ নয়। একই রাতে ফেসবুক-ইউটিউবজুড়ে ছড়িয়ে পড়ে আরও কয়েকটি ভয়াবহ গুজব:
গুজব ১: ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি সেলে হামলায় সালমান এফ রহমান ও সাবেক বিচারপতি মানিক নিহত। সত্য: এটি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি।
গুজব ২: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পদত্যাগ করেছেন। সত্য: তিনি এখনও দায়িত্বে আছেন। ব্লগস্পটের মতো অবিশ্বস্ত সাইটে ছড়ানো হয় গুজবটি।
গুজব ৩: সৌদি যুবরাজের ছবি অবমাননার জেরে সৌদিতে ২০ হাজার বাংলাদেশি গ্রেফতার। সত্য: এটি ভুয়া খবর। প্রথম আলো এমন কিছু প্রকাশ করেনি, ফটোকার্ডটিও নকল।
গুজব ৪:এক নারীর উপর বর্বর নির্যাতনের ভিডিও—দাবি করা হয় এটি বাংলাদেশের ঘটনা। সত্য: ভিডিওটি ২০২৩ সালে নির্মিত একটি অভিনীত দৃশ্য, বাস্তব নয়।
এসব উদাহরণ দেখিয়ে দেয়—রাজনীতি, ধর্ম ও আন্তর্জাতিক ইস্যুকে কেন্দ্র করে প্রতিনিয়তই ছড়ানো হচ্ছে গুজব। সোশ্যাল মিডিয়ার ভুয়া আইডি ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এ কাজে।
নিরাপত্তা বিশ্লেষক ড. মনিরুল ইসলাম আখুন (অবসরপ্রাপ্ত মেজর জেনারেল) বলেন, “সোশ্যাল মিডিয়া এমন এক হাতিয়ার, যা একজন নির্দোষকে দোষী আর দোষীকে নির্দোষ বানিয়ে দিতে পারে। যদি সত্যকে তুলে ধরা না হয়, তাহলে সমাজে অরাজকতা বাড়বেই।”_
তিনি আরও বলেন, “গুজবের মূল উদ্দেশ্য অনেক সময়ই রাষ্ট্রীয় স্থিতিশীলতা ধ্বংস করা। তাই প্রতিটি গুজবের জবাবে সত্য তথ্য তুলে ধরা, এবং গুজব ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি।”_
সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, “আইন হওয়া উচিত অপরাধীদের বিরুদ্ধে, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার জন্য নয়। তবে আইন প্রয়োগে যেন নির্দোষ কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”_
তিনি বলেন, “আমাদের দেশে এখনো উপনিবেশিক আইনের ছায়া রয়ে গেছে। এ কাঠামো বদলে গুজব মোকাবেলায় প্রযুক্তিনির্ভর শক্তিশালী ব্যবস্থা নিতে হবে।”_
একটি জাতির ভবিষ্যৎ গড়ে উঠে তথ্যের ভিত্তিতে—না যে খবর বেশি শেয়ার হয়, বরং যে তথ্য সত্য। তাই গুজব প্রতিরোধে আমাদের প্রথম কাজ—সন্দেহ করুন, যাচাই করুন, তারপরই শেয়ার করুন।
সতর্ক থাকুন, সচেতন থাকুন। কারণ একটি শেয়ারও হতে পারে ভয়ঙ্কর বিভ্রান্তির কারণ।
—সোহাগ/

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
২ মিনিট আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
১ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
১০ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
১২ ঘণ্টা আগে