
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি ছিল শেখ হাসিনার পতনের পর উভয় দেশের সরকারের প্রধানদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এই বৈঠকে সীমান্ত হত্যা, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু হঠাৎ করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠককে ‘গোপন বৈঠক’ বলে সমালোচনা করেন। তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, "এই বৈঠকে কি আলোচনা হয়েছে, তা জনগণ জানে না।"
মুর্শিদাবাদে গত চারদিন ধরে চলা সহিংস বিক্ষোভের ফলে চারজন নিহত হয়েছেন এবং বহু পরিবার গৃহহীন হয়েছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি এবং বাংলাদেশকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, এই অশান্তি একটি পরিকল্পিত ঘটনা, যেখানে বাংলাদেশের জনগণ এবং বিজেপি জড়িত রয়েছে। একই সাথে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও দায়ী করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিএসএফ বাংলাদেশ থেকে লোকজনকে মুর্শিদাবাদে প্রবেশ করতে দেয় এবং বাইরের লোকজন এনে বিজেপি তাদের মাধ্যমে অশান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, "এটা ছিল একটি সুপরিকল্পিত চক্রান্ত, যেখানে বাংলাদেশের ড. ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী একত্রিত হয়ে এই পরিস্থিতি তৈরি করেছেন।"
তিনি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করে বলেন, "বাংলাদেশিদের মুর্শিদাবাদে ঢুকিয়ে কেন অশান্তি সৃষ্টি করা হলো?" মমতা আরও দাবি করেন, "এই অশান্তির পেছনে উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টি করা।"
মমতা বলেন, "আমি এখানে উস্কানিমূলক বক্তব্য দিতে আসিনি, আমি শান্তি চাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশ পরিস্থিতি জানতো, তবে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করত না।"
এসময়, তিনি মুসলমানদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "সংকটের সময়ে ঠান্ডা থাকুন, সংযত থাকুন। উত্তেজিত হলে হারবেন, শান্ত থাকলে জিতবেন। বাংলায় আন্দোলন করলে হবে না, আন্দোলন করতে হলে দিল্লি যান।"
— সোহাগ/

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৩ ঘণ্টা আগে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
১ দিন আগে

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
২৯ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের কাছে টাকা পাঠানোর আগে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা কত পাওয়া যাচ্ছে, তা জানা জরুরি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার দেওয়া হলো।
২৬ অক্টোবর ২০২৬