
নিজস্ব প্রতিবেদক; আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। সরকার ঘোষণা দিয়েছে, বৈধ হজ পারমিট ছাড়া কেউ মক্কা শহরে প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবে না। এ নিয়ম কার্যকর হবে ২৯ এপ্রিল থেকে এবং চলবে হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানায়, মক্কার সব হোটেল, মোটেল, রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়েছে। কেউ যেন বৈধ অনুমতি ছাড়া কাউকে আশ্রয় না দেয়—এ নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ সৌদি আরবে যান। কিন্তু অনেকেই বৈধ হজ ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করেন, কেউ কেউ উমরাহ ভিসায় এসে অবৈধভাবে থেকে যাওয়ার চেষ্টা করেন। এবার এমন অভিবাসীদের জন্যও স্পষ্ট বার্তা দিয়েছে সৌদি সরকার—উমরাহ ভিসায় যারা সৌদি আরবে অবস্থান করছেন, তাদের ২৯ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজের পবিত্রতা ও নিরাপত্তা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈধ হজযাত্রীদের নির্বিঘ্নে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
—রাকিব/

ইসলামে প্রতিবেশীর অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমান শুধু নিজের পরিবার বা আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল থাকলেই যথেষ্ট নয়, প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, তাঁর খোঁজখবর নেওয়া এবং কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
৫ দিন আগে

রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে রাগের কারণে অনেক সময় মানুষ এমন কথা বলে বা কাজ করে, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রাগ দমন করার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।
৫ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
৫ দিন আগে

ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সামাজিক দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন।
৬ নভেম্বর ২০২৬

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬