
গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে বড় ধরনের টানাপড়েন শুরু হয়। রাজনৈতিক অস্থিরতা ও গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।
পরবর্তীতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি শুরু হলেও স্বাভাবিক সম্পর্ক এখনো পুরোপুরি ফিরে আসেনি। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পেতে এখনও নানা জটিলতা রয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে আগস্টের মাঝামাঝি সময় থেকে কিছুটা সীমিত পরিসরে কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। এরপর ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র জরুরি ও চিকিৎসা সংক্রান্ত ভিসা ইস্যু করবে ঢাকার ভারতীয় হাই কমিশন। পরে জানানো হয়, টুরিস্ট ভিসা বাদে অন্যান্য ভিসা সীমিত আকারে প্রদান করা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে যে, বাংলাদেশিদের জন্য মার্চ মাস থেকে ভারতীয় টুরিস্ট ভিসা চালু হবে। তবে এ দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য সূত্র পাওয়া যায়নি।
এ নিয়ে যোগাযোগ করা হলে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ভিসা বিভাগ জানায়, এখনো টুরিস্ট ভিসা চালুর বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তবে অন্যান্য ক্যাটাগরিতে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। এছাড়া, যারা ভারত হয়ে তৃতীয় দেশে যেতে চান, তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যাচাই-বাছাইয়ের পর ডাবল এন্ট্রি ভিসার জন্য স্লট পাচ্ছেন বলেও জানায় কমিশন।

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
৪৭ মিনিট আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
৫৪ মিনিট আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
১ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
১২ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
১৩ ঘণ্টা আগে

জমি কেনা, দান বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর শুধু দলিল রেজিস্ট্রি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করাও জরুরি। এ প্রক্রিয়াকেই বলা হয় নামজারি বা মিউটেশন। জমি বিক্রি, দান, হেবা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রেও নামজারি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১ দিন আগে