সদ্য সংবাদ
৪ ওভারে আগুন ঝরানো বোলিং, কত টাকা পুরস্কার পেলেন রিশাদ
নিজস্ব প্রতিবেদক: আর মাত্র একটি উইকেট পেলেই ইতিহাস লেখা হয়ে যেত রিশাদ হোসেনের নামে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা চলে আসত তার দখলে। তবে ভাগ্য মুখ ফিরিয়ে নেয় শেষ মুহূর্তে—সিকান্দার রাজার ক্যাচটি নিয়েও ভারসাম্য হারিয়ে বাউন্ডারির বাইরে পা রাখেন তিনি। ফলে চতুর্থ উইকেটটি অধরাই থেকে যায়।
তবু এই ‘হতে পারত’-এর আক্ষেপ ছাপিয়ে উঠে এসেছে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্স। লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম দুই ওভারেই করাচি কিংসের মিডল অর্ডারে হানা দেন এই লেগ-স্পিনার।
- শান মাসুদকে গ্লাভসবন্দি করেন স্যাম বিলিংস, - ইরফান খান ক্যাচ দেন ড্যারিল মিচেলকে, - আর আব্বাস আফ্রিদিকে ফেরান জামান খানের হাতে ক্যাচ বানিয়ে।
শেষপর্যন্ত রিশাদের বোলিং পরিসংখ্যান: ৪ ওভার, ২৬ রান, ৩ উইকেট।
এই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ম্যাচ শেষে রিশাদ হোসেন পেলেন ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কার। তার হাতে তুলে দেওয়া হয় পাকিস্তানি ৩ লাখ রুপির চেক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
এই ম্যাচের আগে আগেরটিতেও ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। ফলে টানা দুই ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে বর্তমানে তিনি পিএসএলের শীর্ষ উইকেটশিকারি। তার মাথায় এখন ‘ফজল মাহমুদ ক্যাপ’।
যদিও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের আবরার আহমেদও নিয়েছেন সমান ৬ উইকেট, তবে ইকোনমি রেট ও গড়ের বিচারে রিশাদই এগিয়ে।
রিশাদের মতোই ছন্দে রয়েছে লাহোর কালান্দার্স দলটিও। এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ জয় নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
তাদের পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল, প্রতিপক্ষ মুলতান সুলতানস।
—সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল