
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দীর্ঘ ৭ বছর পর মামলা করা হয়েছে। গত শুক্রবার (১৮ অক্টোবর), মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বাদী হয়ে এই মামলা দায়ের করেন বলে জানা গেছে। এতে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, গাড়ি বহরটি গতিরোধ করে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন ও অন্যান্য নেতাদের নেতৃত্বে লাঠিসোটা, রাম দা, লাঠিসোটা, কিরিচসহ হামলা চালানো হয়। এতে ৫-৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার সম্পত্তি নষ্ট হয়। হামলার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য যে এ মামলার ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) আরিফ উদ্দিন নাঈম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মামলায় বর্ণিত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
৭ মিনিট আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
১৫ মিনিট আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
২৮ মিনিট আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
৪৫ মিনিট আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
৪ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১৫ ঘণ্টা আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১৬ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
১৬ ঘণ্টা আগে