
নিজস্ব প্রতিবেদক: ভালোবাসার প্রতীক হিসেবে খ্যাত ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহল-এর মালিকানা দাবি করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন হায়দরাবাদের এক ব্যক্তি। নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম দাবি করে এই ব্যক্তি বলছেন—তাজমহল মূলত তাদের পারিবারিক সম্পত্তি।
দাবিকারীর নাম প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি। নামের আগে ‘প্রিন্স’ উপাধি ব্যবহার করে আসা ইয়াকুব দাবি করেছেন, তাজমহলের উপর তাদের পারিবারিক অধিকার রয়েছে এবং তার সেই দাবি প্রমাণে তিনি ডিএনএ রিপোর্ট সহ একাধিক দলিল আদালতে দাখিল করেছেন।
প্রিন্স ইয়াকুব দীর্ঘদিন ধরেই নিজেকে মুঘল বংশধর হিসেবে পরিচয় দিয়ে আসছেন। শুধু কথায় নয়, তার পোশাক-পরিচ্ছদ, জীবনধারা ও কর্মকাণ্ডেও সেই ‘রাজকীয়তার’ ছাপ স্পষ্ট। দেশের বিভিন্ন জায়গায় তিনি মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে বক্তব্য দিয়ে থাকেন, মুঘল ঐতিহ্য রক্ষার দাবিও তুলেছেন বহুবার।
তাজমহল নিয়ে এমন দাবি অবশ্য একেবারে নতুন নয়। তবে ইয়াকুব যখন নিজেকে মুঘল সম্রাটের উত্তরসূরি হিসেবে পরিচয় দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেন, তখন তা শুধু হাস্যরস নয়—পরিণত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা ও বিতর্কে। তিনি সম্প্রতি ভারতীয় আদালতে আবেদন করেছেন যাতে তাজমহলের মালিকানা তাদের পরিবারের নামে হস্তান্তর করা হয়।
এটাই প্রথমবার নয়, এর আগেও বাবরি মসজিদের জমির মালিকানা দাবি করে বিতর্কে জড়িয়েছিলেন প্রিন্স ইয়াকুব। পরে অবশ্য তিনি রাম মন্দির নির্মাণে সমর্থন জানিয়ে সেখানে সোনার ‘শ্রী রাম’ মূর্তি উপহার দেন, যা নিয়েও কম আলোচনা হয়নি।
বর্তমানে তিনি নিজেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধির মুতাওয়াল্লি (দায়িত্বপ্রাপ্ত) বলেও দাবি করেছেন।
তাজমহলের মতো বিশ্ব ঐতিহ্যের স্থাপনা নিয়ে এমন ব্যক্তিগত মালিকানা দাবি ভারতজুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ বিষয়টিকে অসার দাবি বলে উড়িয়ে দিচ্ছেন, কেউ আবার বলছেন—আইনি দিক বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা উচিত।
ইতিহাসবিদ ও সাধারণ জনগণের একাংশ বিষয়টিকে নিছক প্রচারণার কৌশল মনে করলেও, কেউ কেউ এটিকে আদালতে প্রমাণের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
তাজমহল শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ভালোবাসার এক চিরন্তন প্রতীক। এমন একটি স্থাপনার মালিকানা নিয়ে আদালতে মামলা শুধু ইতিহাস নয়, সমাজ ও রাজনীতিকেও নাড়া দিয়ে গেছে।
এই দাবি শেষ পর্যন্ত কতটা গ্রহণযোগ্যতা পাবে, তা এখন দেখার বিষয়।
সোহাগ/

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করা হলে বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান অংশ ব্যবহার করে নিরাপদে চলাচল করতে পারবে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর।
৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ব্যাহত হলেও, পরোক্ষ যোগাযোগ ও বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
১৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও, সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে বাংলাদেশের বাজারে। স্থানীয় পর্যায়ে তেজাবী স্বর্ণের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১৭ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে চীনের তৈরি একটি স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস।
১৯ ঘণ্টা আগে

উত্তর ইসরাইলে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকালে একাধিক দফায় চালানো এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
২০ ঘণ্টা আগে

স্কুলে সাধারণ দিনের মতোই ক্লাস চলছিল। কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় ভয়াবহ রক্তপাতের দৃশ্যে। এক কিশোর হঠাৎ স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে প্রাণ হারান অন্তত চারজন, যাদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। আহত হন আরও অন্তত ২০ জন।
২০ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

নৌ অবরোধের চাপে কৌশল বদলেছে ইরান। সমুদ্রপথে বাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় এখন স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিচ্ছে তেহরান।
১ দিন আগে

গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
১ দিন আগে