
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এক মাদ্রাসা শিক্ষক সামাজিক মাধ্যমে নিজেকে 'ইমাম মাহদী' হিসেবে দাবি করায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় গজালিয়া সালিয়া দাখিল মাদ্রাসায় গণিত বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বক্তব্যে তিনি বলেন, “তাহাজ্জুদের নামাজের পর ফজরের আগে এক নূরের আলোয় আমি আল্লাহর নাম দেখতে পাই। আমি জিজ্ঞেস করি মাহদী কে? তখন আল্লাহ বলেন, ‘তুমিই আমার মাহদী।’”
হাদিসের সঙ্গে নিজের পরিচয় মেলেনা কেন—এই প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “আল্লাহ বলেছেন, এটা ছিল তাঁর বিশেষ কৌশল। যদি আগেই পরিচয় প্রকাশ হতো, তাহলে আমার ওপর অত্যাচার হতো—যেমন হয়েছিল এক ইয়েমেনি যুবকের, যিনি বিষ প্রয়োগে নিহত হন।”
ওই শিক্ষক জানান, তার নাম ‘মুহাম্মদ’ না হলেও, তার দাদী তাকে ‘আমানতুল্লাহ’ নামে ডাকতেন এবং মায়ের নাম ‘রমজা বেগম’। তিনি বলেন, “শৈশবে আমি নিজেকে ‘জবিউল্লাহ’র সন্তান’ বলেই পরিচয় দিতাম।”
ভিডিওতে তিনি আরও দাবি করেন, “২০২৪ সালের ২২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাকি আলেমদের মাধ্যমে প্রকৃত মাহদীর সন্ধান চান।” তবে এই বক্তব্যের কোনও প্রমাণ পাওয়া যায়নি, বরং সংশ্লিষ্ট মহল এটিকে বিভ্রান্তিকর ও জনমনে বিভ্রান্তি ছড়াতে সক্ষম বলে মনে করছে।
এছাড়াও ভিডিওতে তিনি আল-আকসা মসজিদ ও ইহুদি সম্প্রদায় নিয়ে বেশ কিছু রাজনৈতিক ও ধর্মীয়ভাবে স্পর্শকাতর মন্তব্য করেন, যা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই শিক্ষককে “ধর্মীয় উসকানি” এবং “ভুয়া পরিচয় প্রচার” সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাদিয়া/

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
২১ এপ্রিল ২০২৬

বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে।
১৯ এপ্রিল ২০২৬

মানুষের জীবনে প্রতিদিনের ব্যস্ততা ও দুশ্চিন্তার মাঝেও আত্মিক শান্তির সন্ধান খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায়, দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা যায়।
১৮ এপ্রিল ২০২৬

রোগ মানুষের জীবনের এমন এক অধ্যায়, যা কখনোই পুরোপুরি এড়ানো যায় না। শরীর অসুস্থ হলে শুধু দেহ নয়, মনও ভেঙে পড়ে। এই দুর্বল মুহূর্তেই একজন মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে আশ্রয়, সান্ত্বনা এবং আল্লাহর রহমতের।
১৬ এপ্রিল ২০২৬

জীবনে মানুষের চাহিদা ও প্রয়োজন কখনোই শেষ হয় না। অভাব ও লোভের চাপ অনেক সময় মানুষকে হালাল-হারামের সীমা ভুলিয়ে দেয়। কিন্তু ইসলামে একজন মুমিনকে শেখানো হয়েছে, সে যেন সবসময় পবিত্র ও বরকতময় রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করে।
১০ এপ্রিল ২০২৬

মুসলমানদের জন্য জুমার দিন শুধু সাপ্তাহিক দিবস নয় এটি বরকত, রহমত ও নূরে পরিপূর্ণ এক মহান দিন। এই দিনের প্রতিটি মুহূর্ত আল্লাহর মেহেরবানির ছায়ায় ঢাকা। আর সেই বিশেষ দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হলো সুরা কাহাফ তিলাওয়াত।
১০ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, তখন মুসলিম বিশ্বের হৃদয়ে নেমে আসে আনন্দ, প্রশান্তি ও কৃতজ্ঞতার আবহ। সেই আনন্দকে পূর্ণতা দেয় পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে ঈদের নামাজ মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।
২১ মার্চ ২০২৬

রাকিব: পবিত্র মাহে রমজান ধীরে ধীরে বিদায়ের পথে। রহমত ও মাগফিরাতের পর এখন চলছে নাজাতের পর্ব রমজানের শেষ দশ দিন। ইসলামে এই সময়টিকে ইবাদত-বন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
১০ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমবর্ধমান, আর বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পরিস্থিতি হাদিসে বর্ণিত শেষ জামানার মহাযুদ্ধ বা ‘মালহামা’-র আগাম সংকেত। বিশেষ করে ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সেখানে সংঘটিত সাম্প্রতিক ঘটনা ১৪০০ বছর আগের নবীর পূর্বাভাসের আলোকে নতুনভাবে আলোচিত হচ্ছে।
৩ মার্চ ২০২৬