সদ্য সংবাদ
দুই চমক নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পরবর্তী ক্রিকেট চ্যালেঞ্জ হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এই সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। দলে কিছু পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো তাসকিন আহমেদের বাদ পড়া। চোটের কারণে তিনি এই সিরিজে অংশ নিতে পারবেন না।
বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী তাসকিনের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, "তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যা নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন, তাই তিনি এই সিরিজে দলে থাকতে পারছেন না।"
তাসকিনের জায়গায় টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ তানজিম হাসান সাকিব।
এদিকে, অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম চোট সেরে ফিরে এসেছেন দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে তিনি দলে ছিলেন না, তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনি দলে ফিরেছেন। অন্যদিকে, লিটন দাস এই সিরিজে উপস্থিত থাকবেন না, কারণ তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাবেন।
আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, এবং ২৮ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজে মোট দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড:
- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)- মাহমুদুল হাসান জয়- সাদমান ইসলাম- জাকির হাসান- মুমিনুল হক- মুশফিকুর রহিম- মাহিদুল ইসলাম অঙ্কন- জাকের আলী অনিক- মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক)- তাইজুল ইসলাম- নাঈম হাসান- নাহিদ রানা- হাসান মাহমুদ- সৈয়দ খালেদ আহমেদ- তানজিম হাসান সাকিব
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?