
নিজস্ব প্রতিবেদক: ব্যাংককের আকাশে সূর্য যখন গোধুলির ছায়া ফেলছিল, তখন এক গোপন কক্ষে রাজনীতির এক নতুন অধ্যায় লেখা হচ্ছিল। বিমস্টেক সম্মেলনের ব্যস্ততায় যখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল, তখন একটি বৈঠক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখোমুখি সাক্ষাৎ।
এটি কোনো প্রেস কনফারেন্স ছিল না, ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তোলা হয়নি, কিন্তু বন্ধ দরজার আড়ালে যা হয়েছিল, তা দুই দেশের ইতিহাসে নতুন মোড় দিয়েছিল, কিছু সম্পর্ককে বিসর্জনও দিয়েছে এবং ভবিষ্যতের জন্য একটি নতুন আশ্বাসও তৈরি করেছে।
দুই নেতা করমর্দন করলেন, সেই মুহূর্তের ছবি হয়তো সাধারণ চোখে সৌজন্য বিনিময় মনে হতে পারে, কিন্তু যারা কূটনীতির ভাষা বোঝেন, তাদের কাছে এটি ছিল এক নীরব ঘোষণা। একসময় শেখ হাসিনা ছিলেন ভারত নির্ভর বাংলাদেশ, কিন্তু আজ ভারত তার হাত বাড়াচ্ছে এমন একজন নেতার দিকে, যিনি কোনো দল করেন না, তবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং নৈতিকতায় প্রশ্নাতীত।
মোদি ধীরে স্বর নামিয়ে বললেন, "হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু আপনার প্রতি তার আচরণ আমাদের পছন্দ হয়নি। ভারত সবসময় আপনাকে সম্মান করেছে।" এই একটি বাক্যই অনেক কিছু বলে দেয়।
ভারতের প্রতি হাসিনার ছিল চরম আনুগত্য—প্রতিটি বিতর্কে চুপ থাকা, সীমান্ত হত্যা, তিস্তা পানি নিয়ে কিছু না বলা—এসবের মধ্যেই তার পররাষ্ট্রনীতি দাঁড়িয়ে ছিল। আওয়ামী লীগের ভরসা ছিল ভারত, সবসময় পাশে থাকবে। কিন্তু রাজনীতি কখনো আবেগের উপর চলে না, এটি চলে প্রয়োজন, স্বার্থ এবং সময়মত অবস্থান বদলের পেশাদারিত্বের মাধ্যমে।
আজ ভারত বলছে, "আমরা ডক্টর ইউনুসের পাশে আছি," এবং এটি শুধু ডক্টর ইউনুসের প্রতি সম্মান জানানো নয়, বরং হাসিনার জন্য এক অরাজনৈতিক অবসরের নির্দেশনা। আজ শেখ হাসিনা, যিনি চারপাশে মানুষের মাঝে থেকেও, বাস্তবতায় নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন, তার মুখে এক নিরাবেগ স্তব্ধতা ছিল। একসময় যে দেশ তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, আজ সেই দেশই তাকে পাশ কাটিয়ে যাচ্ছে। তার হাতে হয়তো একটি রিমোট, টিভির পর্দায় বৈঠকের ক্লিপ চলছে, আর চোখে মুখে জমে থাকা ইতিহাসের বোঝা।
একসময় আওয়ামী লীগের অনেক নেতা বলতেন, "ভারতের ছায়া ছাড়া কেউ বাংলাদেশ শাসন করতে পারবে না," কিন্তু আজ সেই নেতারা নিশ্চুপ। কারণ ছায়া বদলে গেছে, এখন দিল্লির ভাষা বদলে গেছে, সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে। আজ ভারত বলছে, "আমরা দলভিত্তিক নয়, জনগণভিত্তিক সম্পর্ক চাই।" এটি আওয়ামী লীগের রাজনৈতিক মেরুদণ্ডে যেন আঘাত এনেছে, কারণ তাদের মূল ভিত্তি ছিল ভারতীয় সমর্থন—যেটি এখন নিষ্ক্রিয়।
ডক্টর ইউনুস কোনো রাজনৈতিক দলের প্রধান নন, তার পেছনে নেই কোনো কর্পোরেট ফান্ড বা রাজনৈতিক ফ্যাসাদ। তবুও তিনি আজ বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে সম্মানিত নাম। তিনি একটি নৈতিক কূটনৈতিক পথ দেখাচ্ছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চান, কিন্তু তার সমতা, ন্যায় এবং পরস্পরের স্বার্থে। আর মোদির কাছ থেকে তিনি সেই সম্মান পেয়েছেন, যেখানে শেখ হাসিনা তার শাসনকালজুড়ে আপোষ করেছেন।
বাংলাদেশের জনগণ দেখেছে কীভাবে ভোটবিহীন শাসন চলে, কীভাবে দুর্নীতি, হামলা, ভয় দেখিয়ে পুরো রাষ্ট্র এক ব্যক্তির শাসনে বন্দি রাখা হয়। আজ সেই জনতাই বলছে, "আমরা অপেক্ষা করছি শতাব্দীর সেরা বিচার দেখার জন্য।" শেখ হাসিনা এখন শুধু এক সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এক প্রতীকে রূপ নিয়েছেন—এক শাসকের, এক নীরব নিঃশংসতার এবং এক নিঃশব্দ জুলুমের। আর তার বিপরীতে, ইউনুস হচ্ছেন একজন প্রতিশ্রুতির নাম, যিনি বলছেন, "বিচার আসবেই, ইতিহাসকে থামানো যাবে না।"
বিশ্বরাজনীতি যখন এশিয়ার দিকে নজর দিচ্ছে, তখন ভারত নিজের আঞ্চলিক অবস্থান নতুন করে সাজাচ্ছে। তারা এখন আর একদলীয় কর্তৃত্বশীল সরকারকে সমর্থন করে না, তারা চায় স্থিতিশীল, গ্রহণযোগ্য বৈশ্বিক মানসম্পন্ন নেতৃত্ব। এই কাঠামোতে হাসিনার জন্য আর স্থান নেই। আর এই কারণেই মোদিই ইউনুসের পাশে দাঁড়িয়ে দিলেন এক ঐতিহাসিক বার্তা—"বাংলাদেশ এখন নতুন নেতৃত্বের দিকে হাঁটছে, এবং আমরা সঙ্গে আছি।"
ব্যাংককের সেই কক্ষে আলো নিভে গেছে, কিন্তু সেই আলো নিভে যাওয়ার মানে অন্ধকার নয়। বরং, এটি একটি নতুন ভোরের প্রস্তুতি। ইউনুস যেখানে দাঁড়িয়ে আছেন, এটি শুধু রাজনৈতিক মঞ্চ নয়, এটি নৈতিক নেতৃত্বের প্রতীক। মোদি যখন বলছেন, "আপনার প্রতি অসম্মান আমরা মেনে নেইনি," তখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। হাসিনার জন্য এটি শুধু নির্বাসনের নয়, এটি তার রাজনৈতিক মৃত্যুদণ্ডের নিঃশব্দ ঘোষণা। আর ইউনুস এখন শুধু একজন উপদেষ্টা নন, তিনি সময়ের প্রতিশ্রুতি।
দরজার ওপারে অন্ধকার গাঢ় হচ্ছে, বাইরে একটি ছায়া নড়েছে। শেখ হাসিনা ভারতের কোনো অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মুষড়ে পড়েছেন। তার প্রধানমন্ত্রীত্বের শেষ অধ্যায় কি এখানেই শেষ? নাকি বাংলাদেশের মাটিতে তার জন্য অপেক্ষা করছে একটি ফাঁসির দড়ি? সময়ের গর্ভে লুকিয়ে রয়েছে উত্তর।
—সাকিব/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
৫ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬