
চলছে আইপিএলের ১৮তম আসর। মাঝপথেই হঠাৎ করে নিজ দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ায় গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণে বড়সড় শূন্যতা তৈরি হয়েছে। রাবাদার অনুপস্থিতি পূরণে এখন নতুন একজন পেসার খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। আর সেই তালিকায় আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রাবাদার জায়গা নিতে যাদের বিবেচনায় রাখা হচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন আয়ারল্যান্ডের পেসার জস লিটল। গত মৌসুমেও গুজরাটের হয়ে খেলেছিলেন তিনি। যদিও তখন কেবল একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন, তবে সেই ম্যাচে ৪ উইকেট শিকার করে নজর কাড়েন। পরে জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপল ছেড়ে দেশে ফেরেন তিনি।
তালিকার দ্বিতীয় নাম মুস্তাফিজুর রহমান। 'কাটার মাস্টার' খ্যাত এই পেসার এবার নিলামে নাম লিখিয়েও দল পাননি। যদিও গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন ৯টি ম্যাচ, যেখানে তার শিকার ছিল ১৪ উইকেট। অভিজ্ঞতা আর ধারাবাহিকতা তাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছে গুজরাট।
এছাড়াও দলের অভিজ্ঞ ভারতীয় পেসার উমেশ যাদবকেও বিবেচনায় রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে দীর্ঘদিন খেলা এই পেসার গত মৌসুমে গুজরাটের হয়ে সাত ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত রাবাদার পরিবর্তে গুজরাট টাইটান্স কার ওপর ভরসা রাখে, সেটিই এখন দেখার বিষয়। রাবাদা চলতি আসরে দুই ম্যাচ খেলে ৮৩ রান দিয়ে নিয়েছেন মাত্র ২ উইকেট, ছিলেন বেশ খরুচে। তাই নতুন পেসার দলে আসা এখন সময়ের ব্যাপার মাত্র।

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পর থেকে বিনোদন আর উত্তেজনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই ফরম্যাটকে কেন্দ্র করে ২০০৮ সালে ভারতের হাত ধরে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যা অল্প সময়েই বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়। বর্তমানে এই টুর্নামেন্টের ১৯তম আসর মাঠে গড়াচ্ছে, আর তারই প্রেক্ষাপটে উঠে এসেছে এক বিশেষ আলোচনা।
২৭ মিনিট আগে

চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু থেকেই জমে উঠেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং প্রদর্শন করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের একটি শক্ত ভিত গড়ে তোলে। এই সংগ্রহের ফলে স্বাগতিক বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য, যা টি-টোয়েন্টির মতো দ্রুতগতির ফরম্যাটে তাড়া করা সম্ভব হলেও তা সহজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
১ দিন আগে

চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার লড়াইয়ে। ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে তোলে নিউজিল্যান্ড। ফলে স্বাগতিক বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৮৩ রানের বড় লক্ষ্য যা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়।
১ দিন আগে

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দলের মধ্যে সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী Shaheed AHM Kamaruzzaman Stadium-এ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল, যারা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
৩ দিন আগে

দুই মাসের ব্যবধানে দুইটি বড় ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের নতুন আত্মবিশ্বাসের নাম এখন টাইগাররা। প্রথমে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর এবার শক্তিশালী নিউজিল্যান্ডকেও একই ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।
৪ দিন আগে

চলমান ওয়ানডে সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়ের শিকার হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৫ রান। ফলে সিরিজ জিততে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ২৬৬ রানের।
৫ দিন আগে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধস সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।
৫ দিন আগে

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণের মঞ্চ তৈরি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজ ইতোমধ্যে ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি কার্যত এক অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।
৫ দিন আগে

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চমকপ্রদ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম দুই ম্যাচের দল ঘোষণায় সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে তিন অভিজ্ঞ পেসারকে বিশ্রাম দেওয়া এবং নতুন মুখদের অন্তর্ভুক্তি। বিশ্রামে রয়েছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, যা দলের পেস বিভাগে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৬ দিন আগে