
চন্ডিকা হাথুরুসিংহের ২য় অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে অত্যন্ত বিতর্কিতভাবে শেষ হলো। তাকে জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ এবং আচরণবিধি ভাঙার অভিযোগে সময় থাকতেই তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই অতিরিক্ত ছুটি নেওয়ার অভিযোগও রয়েছে। তবে হাথুরুসিংহে দাবি করছেন, এই অভিযোগগুলো পূর্বপরিকল্পিত এবং তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যার ফলে অস্থিরতা বিরাজ করছে ক্রিকেট মহলে।
আজ (শুক্রবার), হাথুরুসিংহে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর জবাব দেন। তিনি বলেন যে, "এসব অভিযোগ পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। নতুন সভাপতি তার মেয়াদের প্রথম দিনেই আমাকে সরানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর মাত্র চার ঘণ্টা আগে নতুন কোচ নিয়োগের ঠিক আগে আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়। সেখানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আমার প্রতিক্রিয়া দিতে বলা হয়, যা ঘটনা সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে।"
লেগ স্পিনার নাসুম আহমেদকে চড় মারার প্রসঙ্গে হাথুরু বলেন, "ঘটনাটি ড্রেসিংরুমে বা ডাগআউটে ঘটেছে বলে দাবি করা হয়েছে, যেখানে সবসময় ক্যামেরার নজরদারি থাকে। এমনকি আমাকে কখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি, কোনো প্রমাণ বা সাক্ষীও দেখানো হয়নি। এটি বিস্ময়কর যে কয়েক মাস পরে ইউটিউবে ঘটনাটি প্রকাশিত হলো।"
হাথুরুসিংহে অভিযোগ করেন যে এসব ঘটনা তার সম্মান ক্ষুণ্ন করার জন্যই সাজানো হয়েছে। তিনি আরও যোগ করে বলেন, "আমি আমার সম্মান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং এই ঘটনার যে কোনো তদন্তে আমি সম্পূর্ণ সহযোগিতা করব। সত্যের জয় হবে এবং আমি ভবিষ্যতে ক্রিকেটে আরও অবদান রাখতে পারব।"
হাথুরু আরও উল্লেখ করেন যে, তাকে দ্রুত বাংলাদেশ ছাড়তেও বলা হয়েছে। তিনি বলেন, "আমার নিরাপত্তার শঙ্কার কারণে আমাকে তাড়াহুড়ো করে বাংলাদেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব অভিযোগ এবং দ্রুত কোচ পরিবর্তনের প্রক্রিয়া বিসিবির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও নতুন ম্যানেজমেন্টের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।"
এই বিবৃতি হাথুরুসিংহের অপসারণ এবং বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
২ দিন আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬