
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারী হাসিনার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এই খবরটি সোশ্যাল মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিবিসি, ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি, কলকাতার আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন ফেসবুক পেইজ এবং আইডি থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেঁচে নেই।"
এছাড়া, দেশের একটি পত্রিকাতেও হাসিনার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে। তবে, প্রশ্ন উঠছে— সত্যিই কি মারা গেছেন স্বৈরাচারী হাসিনা?
২০১৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে যান হাসিনা, তবে দিল্লিতেও তিনি দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরির কাজ অব্যাহত রাখেন। ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করার পর, হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব ছড়ানোর পথ বেছে নেন।
তবে এবার, গুজব ছড়িয়ে সন্ত্রাসী খ্যাত হাসিনা নিজেই গুজবের শিকার হয়েছেন। আন্তর্জাতিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান "রিউমার স্ক্যানার" জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার মৃত্যুর খবরটি একদম মিথ্যা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার যেসব পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। এই সংবাদ মাধ্যমগুলোর পেইজে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অর্থাৎ, এটি শুধুমাত্র গুজব ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
রিউমার স্ক্যানার আরো জানায়, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্ট, এবং মেয়ে সামা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্টও যাচাই করা হয়েছে, কিন্তু সেখানে শেখ হাসিনার মৃত্যুর কোন তথ্য পাওয়া যায়নি। তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।
এটি নতুন নয়, কারণ এর আগেও ২৬ ফেব্রুয়ারি হাসিনার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল। সেবার বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার মৃত্যুর সংবাদ প্রচার করার দাবি করা হয়েছিল। একটি স্ক্রিনশটে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখা হয়েছে— "শোক সংবাদ: দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন, তিনি আর আমাদের মাঝে নেই।"
ফারিন/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
৫ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬