সদ্য সংবাদ
দেশের বাজারে এক লাফে বিশাল কমে গেলো সয়াবিন তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে, সানফ্লাওয়ার ও পাম তেলের বাজারে উল্টো একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম কমলেও, সানফ্লাওয়ার ও পাম তেলের দাম বছরজুড়ে বাড়তে পারে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সয়াবিন বীজের দাম এক লাফে কমে প্রতি কেজি ০.৭০ ডলারে বিক্রি হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, প্রথম প্রান্তিকে এই দাম আরও কমে ০.৬০ ডলারে নেমে আসতে পারে।
অন্যদিকে, পাম তেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি টন পাম তেল বর্তমানে ১,০১১ ডলারে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় শূন্য দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের পূর্বাভাস অনুযায়ী, চলতি প্রান্তিকে পাম তেলের দাম আরও বেড়ে ১,৩০০ ডলারে পৌঁছাতে পারে।
সানফ্লাওয়ার তেলের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সপ্তাহে শূন্য দশমিক ৬৩ শতাংশ কমলেও, এক দিনের ব্যবধানে প্রতি টন সানফ্লাওয়ার তেল ১ ডলার ৩০ সেন্ট বেড়ে ১,৩৪৭ ডলারে বিক্রি হচ্ছে।
ক্যানোলা তেলের দামও কিছুটা কমেছে। প্রতি মেট্রিক টন ক্যানোলা তেল বর্তমানে ৩৯৭ ডলারে বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে এই পরিবর্তন ভোজ্যতেল আমদানিকারক দেশগুলোর বাজারে ব্যাপক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
রনি/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর