
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শহীদ আবু সাঈদকে ঘিরে পুরো শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়েছে শোক ও শ্রদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলনে সময় পুলিশের গুলিতে নিহত এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যের খবরে তার সহপাঠী ও আন্দোলনের সহযোদ্ধারা আবেগে আপ্লুত। সবার মনের মধ্যে কেবল একজন শহীদ নয়, একজন স্বপ্নবান তরুণের স্মৃতি ফিরে আসছে, যিনি জীবন উৎসর্গ করেছিলেন ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম নেতা শামসুর রহমান সুমন ফেসবুকে আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "আবু সাঈদ ভাই আমাদের মধ্যে ছিলেন এক অনন্য প্রেরণার উৎস। তার জীবনের শেষ দিনগুলো আন্দোলনে কেটেছে। পরীক্ষার আগের দিন তিনি নিজেই দ্বিধায় ছিলেন, পরীক্ষা দেবেন কি না, কারণ আন্দোলন নিয়েই তার সব চিন্তা। কিন্তু শেষমেশ পরীক্ষায় বসেন, এবং আজ তার নাম উত্তীর্ণদের তালিকায় দেখতে পেয়ে আমাদের চোখে পানি এসেছে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহযোদ্ধারা সাঈদকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করছেন। একজন সহযোদ্ধা লেখেন, "সাঈদ ভাই ছিলেন আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা। তার প্রতিটি পদক্ষেপ ছিল সৎ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে তার নাম সফলদের তালিকায় দেখে আনন্দের সঙ্গে সঙ্গে তীব্র শূন্যতাও অনুভব করছি।"
আবু সাঈদের এই সাফল্য তার সহপাঠী, শিক্ষকমণ্ডলী এবং আন্দোলনের সবাইকে মনে করিয়ে দেয়, তার সংগ্রাম ও স্বপ্ন এখনও জীবন্ত। তার চলে যাওয়া শুধুই শারীরিকভাবে, কিন্তু তার আদর্শ ও মেধা আজও সবার মধ্যে বেঁচে আছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

সারা দেশে টানা দুই দিন এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। কোম্পানিগুলোর ইচ্ছামতো দাম বৃদ্ধি, পুলিশের হয়রানি এবং অযৌক্তিক জরিমানার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ ধর্মঘট পালন করা হবে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
৭ ঘণ্টা আগে

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে থাকবে সরকারি ছুটি। একই সঙ্গে দিবস উদযাপনে অতিরিক্ত ব্যয় কমানো, জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে চলা এবং সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

জন্মনিবন্ধন সনদ শিশুর স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রয়োজন হয়। কিন্তু অনেকের জন্মনিবন্ধনে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের তথ্য ভুল থাকে। আবার কেউ কেউ নিজের জন্মনিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম জানেন না।
১ দিন আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা কিংবা কাজের প্রয়োজনে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। তবে নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি দিতে হয় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হলে কীভাবে নবায়ন করতে হয়—এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
১ দিন আগে

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
১ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১ দিন আগে