
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পৌরসদর বাজারের হাসপাতাল রোডে উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত ২টার দিকে দুর্বৃত্তরা দলীয় কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে একটি বোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম পাশের জানালার কিছু অংশ পুড়ে যায়। বিকট শব্দে এলাকাবাসী ও বাজারের নৈশ প্রহরিরা ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করে।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, "আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
এদিকে, আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, "ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"
সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান বলেন, "আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ দিন আগে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
৩ দিন আগে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৪ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
৫ দিন আগে

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
৫ দিন আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬