
বিশ্ববাজারে সোনার দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। সর্বোচ্চ দামের রেকর্ড করার পর কিছুটা দরপতন হলেও বর্তমানে আবারও সোনার দাম বাড়ছে বিশাল ভাবে। গত ২ দিনে প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলার বেড়েছে।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে, চলতি বছরের জুন মাস থেকে সোনার দাম বাড়তে শুরু করে। গত ৭ জুন প্রতি আউন্স সোনার মূল্য ছিল ২ হাজার ২৯৩ ডলার। এরপর ধাপে ধাপে বাড়তে থাকা এই মূল্য ১৬ জুলাই ২ হাজার ৪৬৮ ডলারে পৌঁছে।
গত ২০ সেপ্টেম্বর ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ২ হাজার ৬০০ ডলারের মাইলফলক স্পর্শ করে। এই রেকর্ডের পরও সোনার দাম বাড়তে থাকে এবং ২৬ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৬৮২ ডলারে ওঠে। এরপর দরপতন শুরু হয় এবং ১ অক্টোবর তা কমে ২ হাজার ৬৩১ ডলারে দাঁড়ায়।
এরপর সোনার দামে ওঠানামা দেখা গেলেও, ১০ অক্টোবরের লেনদেনের একপর্যায়ে তা ২ হাজার ৬০৬ ডলারে নেমে যায়। তবে সেদিনের লেনদেন শেষে আবার দাম বাড়তে শুরু করে, যা অব্যাহত থাকে ১১ অক্টোবর পর্যন্ত। এতে করে সপ্তাহের শেষে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ২ হাজার ৬৫৭ ডলারে পৌঁছায়, যেখানে প্রতিদিন ২৩.৮৫ ডলার বা ০.৯১ শতাংশ বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামের পরিবর্তনের প্রেক্ষিতে, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারেও সোনার দাম কিছুটা কমানো হয়। সে সময় ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম এক হাজার ২৫৯ টাকা কমিয়ে এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেট সোনার দাম এক হাজার ২০১ টাকা কমে এক লাখ ৩১ হাজার ১৯৭ টাকায় এবং ১৮ ক্যারেট সোনার দাম এক হাজার ৩৮ টাকা কমিয়ে এক লাখ ১২ হাজার ৪৫৩ টাকা করা হয়। সনাতন পদ্ধতির সোনার ভরি প্রতি দাম ৮৭৪ টাকা কমিয়ে ৯২ হাজার ২৮৬ টাকায় নির্ধারণ করা হয়।
শুধু তাই নয় এর আগে ২৬ সেপ্টেম্বর, ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৮৯৩ টাকা বাড়িয়ে এক লাখ ৩২ হাজার ৩৯৮ টাকায় এবং ১৮ ক্যারেট সোনার দাম ২ হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা করা হয়। সনাতন পদ্ধতির সোনার দামও ২ হাজার ১২২ টাকা বেড়ে ৯৩ হাজার ১৬০ টাকা হয়, যা এখনও দেশের বাজারে সর্বোচ্চ মূল্য।

ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X10 ও Find X10 Pro Max উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। নতুন এই সিরিজের সবচেয়ে দামি মডেল Find X10 Pro Max-এর দাম রাখা হয়েছে ২ লাখ ভারতীয় রুপি। ফোনটিতে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্যাটারি, যা এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য।
২ দিন আগে

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
২ দিন আগে

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদল নেতা আফ্রিদী হাসানের বাড়ির সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়পুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
৪ দিন আগে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই। গত ১১ অক্টোবর তিনি সভাপতি নির্বাচিত হন।
৫ দিন আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে Apple-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন iPhone 18 Pro Max। তবে ফোনটি কেনার আগে শুধু দাম কিংবা ক্যামেরার বৈশিষ্ট্য দেখলেই চলবে না। একই মডেলের ফোনের দাম, আমদানির দেশ, সিম ব্যবহারের সুবিধা, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবায় পার্থক্য থাকতে পারে।
১০ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ অক্টোবর ২০২৬

২০২৬ সালে ৩০ হাজার টাকা বাজেটে গেমিং ফোন কিনতে চাইলে শুধু ডিসপ্লের রিফ্রেশ রেট দেখলেই হবে না। ফোনের প্রসেসর, জিপিইউ, র্যাম, স্টোরেজের গতি, ব্যাটারি এবং দীর্ঘক্ষণ গেম খেলার সময় পারফরম্যান্স ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বাজারে এই বাজেটে এমন কয়েকটি ফোন রয়েছে, যেগুলো গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন কাজেও ভালো পারফরম্যান্স দিতে পারে।
২ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পড়াশোনা, লেখালেখি, তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এআই যে তথ্য দেয়, তা কতটা বিশ্বাসযোগ্য এবং মানুষের সিদ্ধান্ত ও আচরণে এআই কীভাবে প্রভাব ফেলতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কর্নেল টেক এআই অ্যান্ড সোসাইটি মাস্টারক্লাস’।
২ অক্টোবর ২০২৬