
দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার আরও বলেন, “আটক ব্যক্তিরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে এ অভিযান পরিচালিত হচ্ছে।”
অভিযান চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে রাতভর অভিযান পরিচালনা করে। তবে তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সরকারের নির্দেশনায় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
৭ মিনিট আগে

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে থাকবে সরকারি ছুটি। একই সঙ্গে দিবস উদযাপনে অতিরিক্ত ব্যয় কমানো, জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে চলা এবং সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে

জন্মনিবন্ধন সনদ শিশুর স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রয়োজন হয়। কিন্তু অনেকের জন্মনিবন্ধনে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের তথ্য ভুল থাকে। আবার কেউ কেউ নিজের জন্মনিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম জানেন না।
১৮ ঘণ্টা আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা কিংবা কাজের প্রয়োজনে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। তবে নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি দিতে হয় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হলে কীভাবে নবায়ন করতে হয়—এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
১৮ ঘণ্টা আগে

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
১৮ ঘণ্টা আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১৯ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার ও চার্জে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় হার ৩০ টাকা ১৯ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৮ পয়সা।
১৯ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার এবং খরচে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া হিসাব অনুযায়ী, সৌদি ১ রিয়ালের সর্বোচ্চ বিনিময় হার ৩২ টাকা ৬৭ পয়সা। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশে প্রাপকের হাতে পৌঁছানো টাকার পরিমাণও ভিন্ন হতে পারে।
১৯ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিনিময়মূল্যে পরিবর্তন এসেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুর ডলার, মার্কিন ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বেড়েছে। তবে মালদ্বীপের রুফিয়া ও দক্ষিণ আফ্রিকার র্যান্ডের দাম কমেছে। ভারতীয় রুপি, জাপানি ইয়েন ও ইরাকি দিনারের বিনিময়মূল্য অপরিবর্তিত রয়েছে।
১৯ ঘণ্টা আগে