
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ছিল একটি আন্তর্জাতিক ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নিতো বিশ্বের শীর্ষস্থানীয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দলগুলো।
টুর্নামেন্ট টি ২০০৯ সালে যাত্রা শুরু করেছিল এবং ২০১৪ সাল পর্যন্ত প্রতি বছর আয়োজিত হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), ক্রিকেট অস্ট্রেলিয়া (CA), এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (CSA) যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করত।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি বেশ জনপ্রিয়তা পেয়েছিল, চারিদিকে বেশ সুনাম ছড়িয়েছিল। বিশেষ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য, যাদের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক দর্শকসংখ্যা পেয়েছিল।
তবে সময়সূচির সমস্যার কারণে এবং আইপিএলের মতো টুর্নামেন্টগুলোর প্রাধান্য পাওয়ার কারণে, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ধীরে ধীরে হারিয়ে যায় এবং ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি বন্ধ করা হয়।
লম্বা সময় পর আবারও এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সবকিছু চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা করা হতে পারে সূচি। এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ লিগে বাংলাদেশ থেকে আংশগ্রহন করবে ফরচুন বরিশাল। এই বিষয়ে অনেক দুর এগিয়ে গেছে ফরচুন বরিশাল টিম মালিকরা।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহন করার কথা রয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মত দল গুলোর। তাছাড়াও বিগ ব্যাসের মত বড় টুর্নামেন্টের দল গুলো এখানে অংশগ্রহণ করবে।
আর এই কারণে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মত দল গুলো সাথে খেলার সুযোগ তৈরি হয়েছে তামিমের ফরচুন বরিশালের। সেই সাথে এমনও হতে পারে মুস্তাফিজ ও তামিমের লড়াই দেখার সৌভাগ্য।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ছিল ঘরোয়া টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দলগুলোর জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ। এটি বিভিন্ন দেশের ক্রিকেট সংস্কৃতিকে একত্রিত করার একটি উদ্যোগ হিসেবে দেয়া হয় এবং বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোকে প্রতিযোগিতামূলকভাবে খেলার সুযোগ করে দেয়া হয়।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ক্রিকেটপ্রেমীদের জন্য এক দারুণ স্মৃতি হয়ে থাকবে, বিশেষ করে যারা আন্তর্জাতিক ঘরোয়া লিগগুলোকে উপভোগ করতেন।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৫ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬