নাটকীয় জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচটি ছিল টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই। পারভেজ ইমন ও হৃদয়ের ঝকঝকে ফিফটি আর তানভীর ইসলামের দুর্দান্ত স্পিন বোলিংয়ে ১৬ রানের রোমাঞ্চকর জয় নিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।
শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৪৮ রানে অলআউট হয়। ইনিংসের শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং, তবে ওপেনার পারভেজ ইমন ৬৯ বলে ৬৭ ...