আইএল টি-২০ অভিষেকেই মুস্তাফিজের ঝলক
হাসান: ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএল টি–টোয়েন্টি) নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই নিজেকে সেরা রূপে তুলে ধরে জানান দিলেন অভিজ্ঞতার কথা।
গতকাল শনিবার গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে অভিষেক হয় মুস্তাফিজের। ডানহাতি ও বাঁহাতি ব্যাটারের বিপক্ষে তার কাটার–স্লোয়ারের জাদু আবারও চোখে পড়েছে। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৬ রান খরচায় তুলে নেন দুইটি মূল্যবান উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথমবার বল হাতে ...