
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক জানান, বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিআইজি রেজাউল করিম বলেন, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রের তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম এই অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, দুর্জয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
সোহাগ/