বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনার আবহ: অদৃশ্য শক্তির সংঘাত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনার আবহ তৈরি হয়েছে। প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে দেশ এক অস্থির সময় অতিক্রম করছে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস চরম চাপের মুখে রয়েছেন।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে। এখনো নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। যদিও প্রধান উপদেষ্টা ড. ইউনুস আগেই জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ...