বাংলাদেশের রাজনীতিতে উত্তাল সময়, ড. ইউনূসের পদত্যাগ ও নতুন সরকারের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে টানটান উত্তেজনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা। একইসঙ্গে সামনে এসেছে নতুন একটি সরকার গঠনের গুঞ্জন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—ড. ইউনূস কি সত্যিই সরে দাঁড়াচ্ছেন? এবং, আদৌ কি গঠিত হতে যাচ্ছে নতুন কোনো সরকার?
গত জুলাইয়ে ছাত্র ও সাধারণ জনগণের ঐতিহাসিক আন্দোলনের পর দেশজুড়ে রাজনীতির চিত্র আমূল বদলে যায়। দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ ...