আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাচ্ছে কারা
দেশের রাজনীতি আবারও চরম উত্তেজনার মুখে। ঈদের ঠিক আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ পরে জানাবে নির্বাচন কমিশন। একই সঙ্গে, নির্ধারিত সময়েই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ।
এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। একদিকে অনেকে এতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, অন্যদিকে বেশ কয়েকটি রাজনৈতিক দল হতাশা ...