আগামী নির্বাচনে ৩০০ আসনে জয়ের আশা এনসিপির, বললেন নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদন: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের শেষ দিনে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার, ২২ জুন নির্ধারিত সময়ের মধ্যেই দলটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়া হয়। পরে নির্বাচন ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের শীর্ষ নেতারা।
দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেই আবেদন করা হয়েছে। প্রতীক হিসেবে তারা তিনটি বিকল্প চেয়েছেন—শাপলা, কলম ও মোবাইল। এর মধ্যে শাপলা প্রতীককে ...