
নিজস্ব প্রতিবেদক: রাজনীতি সবসময়ই চলমান পরিবর্তনের ভেতর দিয়ে যায়। সময়ের প্রয়োজন মেটাতে রাজনৈতিক দলগুলো অনেক সময় ছাড় দেয় নিজেদের দীর্ঘদিনের নীতিতেও। সেই ধারাতেই এবার নতুন কৌশলের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দীর্ঘদিন ধরে সদস্য বা সক্রিয় কর্মী ছাড়া কাউকে প্রার্থী না করার অবস্থানে থাকা জামায়াত এবার সেই রীতির ব্যতিক্রম ঘটাতে যাচ্ছে। দলটি এবার সম্মানিত ইসলামি চিন্তাবিদদের রাজনীতির ময়দানে আনার পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়া-৩ আসনে ইতোমধ্যেই মনোনয়ন দেওয়া হয়েছে মুফতি আমির হামজাকে।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আরও কয়েকজন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্বকে দলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করছে জামায়াত। সেই তালিকার শীর্ষে রয়েছেন দেশব্যাপী পরিচিত ইসলামি বক্তা ও সমাজসেবক শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ এমন একজন আলেম, যিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য। তিনি ‘আনসুন্নাহ ফাউন্ডেশন’-এর মাধ্যমে সমাজসেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এমনকি হিন্দু ধর্মাবলম্বীরাও তার কাজে আস্থা রেখে দান করে থাকেন সেই ফাউন্ডেশনে।
জামায়াতের অনেক নেতা-কর্মী ও সমর্থকেরাও চাইছেন, শায়খ আহমাদুল্লাহকে প্রার্থী করা হোক। সম্ভাব্য নির্বাচনী এলাকা হিসেবে তার জন্মস্থান লক্ষ্মীপুর সদর অথবা বর্তমান কর্মস্থল নারায়ণগঞ্জের কোনো একটি আসন ভাবা হচ্ছে।
তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূঁইয়ারপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অনুসারীদের মতে, দেশের যেকোনো আসন থেকেই তিনি একটি শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—তিনি নিজেই কি রাজনীতিতে আসতে প্রস্তুত?
এর আগে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছিলেন, সমাজের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এক সাক্ষাৎকারে ইসলাম ও গণতন্ত্রের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, গণতন্ত্র শুধু ভোট নয়, এটি তার একটি ছোট অংশ। ইসলাম দায়িত্বশীল শাসক নির্বাচনে পরামর্শ গ্রহণকে বৈধ মনে করে, যা খেলাফতে রাশেদার যুগেও দেখা গেছে। তবে গণতন্ত্রে যেভাবে প্রত্যেকের মতামত সমানভাবে বিবেচনা করা হয়, ইসলাম সে জায়গায় জ্ঞানী ও বিচক্ষণদের মতকে বেশি গুরুত্ব দেয়।
তার মতে, গণতন্ত্রে আইন তৈরি হয় জনইচ্ছার ভিত্তিতে, কিন্তু ইসলামে চূড়ান্ত আইন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। এই জায়গাটিই ইসলামের সঙ্গে গণতন্ত্রের মূল পার্থক্য।
তবে তিনি রাজনীতিতে যুক্ত হবেন কিনা—সে সিদ্ধান্ত এখনও তার পক্ষ থেকে স্পষ্ট নয়। অনেকের মতে, আদর্শিক জায়গা থেকে রাজনীতিতে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।
সোহাগ/

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। তবে এখনই দলীয় মহাসচিব পদে পরিবর্তন হচ্ছে না। কারণ, মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেননি। ফলে তার বর্তমান দলীয় দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।
৫ দিন আগে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
১৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের রদবদলের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের ওপর থেকে কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
১৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
১৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ শীর্ষ পাঁচ নেতা সংগঠনটির সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের আলোচিত ‘রাকিব-নাছির’ কমিটির মেয়াদ ও কার্যক্রমের ইতি ঘটেছে।
১৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় ‘রাকিব-নাছির’ কমিটির মেয়াদ শেষের পথে এবং তাদের বিদায়ী সাক্ষাতের পরপরই সংগঠনটির পরবর্তী নতুন কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ও আলোচনা এখন তুঙ্গে। দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী এই কমিটির বিদায়ের পর ছাত্রদলের হাল কে ধরছেন এবং শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে তীব্র কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে হেভিওয়েট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্তভাবে ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও নানা হিসাব-নিকাশ। সাংবিধানিক নিয়ম ও দলের স্বার্থ রক্ষার্থে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুবাদেই মির্জা ফখরুল ইতোমধ্যে বিএনপির মহাসচিবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
১৪ আগস্ট ২০২৬

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম
৬ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, তার ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন ও সাধারণ বিচারবুদ্ধি (কমন সেন্স) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময়ে বাংলাদেশে ঠিকই ফিরে আসবেন। গত বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক প্রশ্নের জবাবে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।
৬ আগস্ট ২০২৬