সরকারি চাকরি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান অর্থনৈতিক চাপ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি মাথায় রেখে আপাতত নবম বেতন কাঠামো (নতুন পে স্কেল) ঘোষণা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামোর নীতিগত রূপরেখা তৈরির কাজ থেমে নেই। এই কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বেতন কমিশন, যারা ভবিষ্যৎ সরকারের জন্য একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদে এই পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা গেজেট ...
১২ জানুয়ারি ২০২৬, ১৬:২৭ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানালেন ডিজি
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে আট লাখ প্রার্থীর জন্য অপেক্ষার অবসান আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের মধ্যেই লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিপিই মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান রোববার গণমাধ্যমকে বলেন, ফল প্রকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “এই মাসের মধ্যেই ফল দেওয়ার লক্ষ্য নিয়ে মূল্যায়ন ও কারিগরি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।” প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে ...
১১ জানুয়ারি ২০২৬, ২২:৩৪ | বিস্তারিত

পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
নিজস্ব প্রতিবেদক: আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাস্তবতায় বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে–স্কেল এখনই ঘোষণা করা হচ্ছে না তবে এ জন্য গঠিত পে–কমিশনের কাজ থামছে না। বরং কমিশনকে পূর্ণাঙ্গ কাঠামো ও সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে, যাতে নতুন নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করতে পারে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ বৈঠক করে জাতীয় বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির ...
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩ | বিস্তারিত

পে-কমিশনের বৈঠক: ১:৮ অনুপাতে বেতন কত হবে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল প্রণয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পে-কমিশন। বেতন কাঠামোর মূল ভিত্তি হিসেবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পে-কমিশনের পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নতুন পে-স্কেলের বিভিন্ন কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ...
৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত

নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত চূড়ান্ত হল? জেনে নিন সব তথ্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলকে ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশার কেন্দ্রে এখন সর্বনিম্ন বেতন। সেই সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি আলাদা প্রস্তাব উত্থাপন করেছে জাতীয় পে-কমিশন। প্রস্তাবগুলোর যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পূর্ণ কমিশনের বৈঠকে আলোচনা, সিদ্ধান্ত হয়নি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। বৈঠকে সর্বনিম্ন বেতন নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হলেও কোনো একটি প্রস্তাবের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে বিষয়টি ...
৮ জানুয়ারি ২০২৬, ১৯:১২ | বিস্তারিত

চূড়ান্ত পর্যায়ে নবম জাতীয় পে স্কেল, সর্বশেষ যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর পথে এগিয়ে যাচ্ছে দেশ। জাতীয় বেতন কমিশন নবম জাতীয় বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে অন্যতম বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বস্ত সূত্র জানায়, নতুন পে স্কেলে বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রাখার বিষয়ে কমিশন অনড় অবস্থানে রয়েছে। গ্রেড সংখ্যা কমানো নিয়ে শুরুতে ...
৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪৩ | বিস্তারিত

৪৬ বিসিএস: ভাইভা স্থগিত করল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতকৃত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া। ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭ | বিস্তারিত

প্রাথমিক নিয়োগ পরীক্ষা পিছিয়ে নতুন যে তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, যা পূর্বে ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা। এই বৈঠকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯ | বিস্তারিত

টানা ৩ দিনের ছুটি: পাচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক: হাসান: চলতি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের আরামদায়ক ছুটি। এ বছরের বাকি থাকা দুটি সাধারণ ছুটির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। বিশেষ করে বড়দিন বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যোগ হয়ে সরকারি কর্মীদের সামনে তৈরি হবে টানা তিন দিনের ছুটির সুযোগ। এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ ...
৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭ | বিস্তারিত
