বিএনপি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কুমিল্লা বিভাগ নিয়ে যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১৬ মে ২০২৬, ১৬:৫০ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে শুধু পদ থেকেই অপসারণ করা হয়নি, বরং দলীয় সব ধরনের কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে যা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
২৭ মার্চ ২০২৬, ১৬:৫৪ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সেই বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে আহত ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তরু মিয়া (তরু মুন্সি) চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে মারা গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
১৫ মার্চ ২০২৬, ০৫:৩২ | বিস্তারিত

হঠাৎ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থা স্থিতিশীল না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
১২ মার্চ ২০২৬, ১৩:৩৬ | বিস্তারিত

নতুন সংসদে প্রথম দিনের সভাপতিত্বে কে থাকবেন? প্রথম অধিবেশনে ঘিরে বাড়ছে জল্পনা
নিজস্ব প্রতিবেদক: সাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ আগামী ১২ মার্চ প্রথম অধিবেশন বসাতে যাচ্ছে। নতুন সংসদ গঠনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে অধিবেশনের প্রথম দিনে সভাপতিত্বের দায়িত্ব কার হাতে থাকবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০ | বিস্তারিত

আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: সাকিব: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগত দিক থেকে দেখা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২ | বিস্তারিত

বিএনপিকে কত শতাংশ লোক চায় সরকার হিসেবে?
নিজস্ব প্রতিবেদক: সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং তাদের তৃতীয় ধাপের জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। ৫,১৪৭ জন মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই জরিপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের ভাবনার একটি চিত্র ফুটে উঠেছে। জরিপের মূল ফলাফল: ভোটের হার: জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে ৫২.৮০% ভোটার বিএনপি জোটকে ভোট দিতে চান। অন্যদিকে, জামায়াত ও এনসিপি জোটের পক্ষে সমর্থন ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:০১ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: বিএনপির আরও ৪৪ নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের মোট ৪৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শৃঙ্খলা রক্ষায় নেওয়া এই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে ‘কঠোর বার্তা’ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:২১ | বিস্তারিত

আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে কারা: কাদের পক্ষে সবশেষ জরিপ?
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি এই সময়েই দ্রুত বাড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জনসমর্থন। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এই দুই ঘটনাই ধানের শীষের পক্ষে জনমনে আগ্রহ ও আবেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। জরিপে এগিয়ে বিএনপি সর্বশেষ জরিপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ও তাদের জোট সম্ভাব্য ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে জামায়াত ...
৩০ জানুয়ারি ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

জাতীয় নির্বাচনের আগে বিএনপির দুঃসংবাদ: বাদ পড়ল আরও এক প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: দ্বৈত নাগরিকত্বের আইনি বেড়াজালে আটকে গেল বিএনপির আরও এক হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী স্বপ্ন। কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারালেন তিনি। আদালতের রায় ও আইনি প্রেক্ষাপট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট ...
২৩ জানুয়ারি ২০২৬, ০২:৩২ | বিস্তারিত

চট্টগ্রামে মির্জা ফখরুলের ওপর হা`ম`লা: আদালতের ক্ষোভ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলার তদন্তে দীর্ঘসূত্রতার কারণে আদালত ক্ষোভ প্রকাশ করেছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের কারণে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ তদন্ত কর্মকর্তাকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) বিচারক সায়মা আফরীন হীমা মামলার অগ্রগতি পর্যালোচনা করে বলেন, “তদন্তে গড়িমসি গ্রহণযোগ্য নয়। পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দাখিল করতে হবে।” আদালতের এই নির্দেশে মামলার নতুন গতি আসতে পারে বলে ...
১৩ জানুয়ারি ২০২৬, ২২:০৭ | বিস্তারিত

ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিকদের সঙ্গে আসন সমঝোতা হলেও কয়েকটি এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় দলটি অস্বস্তিতে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে একে একে ডেকে পাঠানো হয় বিদ্রোহী প্রার্থীদের। ওই বৈঠকের পর ইতোমধ্যে পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একে একে সরে দাঁড়াচ্ছেন বিদ্রোহীরা দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান ...
১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত

জরিপে হাড্ডাহাড্ডি: বিএনপি-জামায়াতের ব্যবধান মাত্র ১.১ শতাংশ-বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ এই চার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত এক প্রাক-নির্বাচনী জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে তথ্য উপস্থাপন করেন আইআইএলডির কর্মকর্তা শফিউল আলম শাহীন। জানা ...
১২ জানুয়ারি ২০২৬, ২১:০৯ | বিস্তারিত

তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর-দেখুন গন্তব্য যেখানে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর এবার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। এই সফরের শুরুতেই তিনি টাঙ্গাইলে গিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় সূত্রে ...
৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৭ | বিস্তারিত

বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া–২ আসন ও মনোনয়ন ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮ | বিস্তারিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংকল্প দেখিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলের অবস্থানের বিপরীতে পদক্ষেপ নেওয়ার দায়ে ৯ জন নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮ | বিস্তারিত

১২ ফেব্রুয়ারি নির্বাচন: এই মুহূর্তে ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন সামনে রেখে বিএনপি অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে। কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারপারসন খালেদা জিয়া সহ সিনিয়র নেতাদের আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে দলের ‘ধানের শীষ’ প্রতীকের জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই। ঢাকা-১৭ আসন থেকে দলের প্রার্থীর দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালামকে। মনোনয়নপত্র আজ তারেক রহমানের পক্ষে তিনি জমা দিয়েছেন। জোটপ্রার্থী হিসেবে আগের পরিকল্পিত আন্দালিভ রহমান পার্থ এখন ভোলা সদর আসনে লড়বেন। ঢাকা ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০ | বিস্তারিত

বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনে নিজেদের তুরুপের তাস বদলে ফেলেছে বিএনপি। নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত ধাপে এসে দলটির হেভিওয়েট নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করেছে হাইকমান্ড। এর মাধ্যমে প্রাথমিকভাবে ঘোষিত কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীর ওপরই আস্থা রাখল দল। বাসভবনে মনোনয়নপত্র প্রদর্শন ও নেতাকর্মীদের ঢলশনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জলিল গেট সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক ...
২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪১ | বিস্তারিত

কাল থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সারাদেশে থাকবে কঠোর অবস্থান
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ...
১১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৯ | বিস্তারিত

‘বর্তমান ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার সক্ষমতা কেবল বিএনপির’
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে চলমান দুর্ভোগ থেকে মুক্তি দিতে সক্ষম একমাত্র রাজনৈতিক শক্তি হলো বিএনপি এমন অভিমত ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন পরিকল্পনা নিয়ে বিএনপির ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবেই এই সভার আয়োজন করা হয়। রিজভী অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের নির্বাচন নিয়ে বৈধ কোনো ...
৯ ডিসেম্বর ২০২৫, ১৬:১২ | বিস্তারিত
