সরকারি পেনশনভোগী আপডেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর, গেজেট প্রকাশ কবে!
নিজস্ব প্রতিবেদক: দেশের কোটি কোটি সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, নতুন এই বেতন কাঠামো প্রণয়নের যাবতীয় কাজ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ে গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে।
৭ আগস্ট ২০২৬, ১৫:১৯ | বিস্তারিত

জাতীয় পে স্কেল কবে? আটকে আছে যেসব কারণে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নানা আলোচনা চললেও এটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলাই মাসেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে—এমন জোরালো প্রত্যাশা ও গুঞ্জন থাকলেও মাস শেষের এই সময়ে এসেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে চাকরিজীবীদের মাঝে উৎকণ্ঠা ও প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে।
৩০ জুলাই ২০২৬, ২৪:৩৪ | বিস্তারিত
