মেসির বিদায় ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মেসির বিদায়ী ম্যাচ কবে? মাঠে নামবেন বিশেষ জার্সিতে
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায় এখন সময়ের অপেক্ষা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচ খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সেই বিশেষ ম্যাচে পরতে যাওয়া জার্সির ঝলক দেখিয়েছেন মেসি।
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১ | বিস্তারিত

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ: কবে, কোথায়-কখন?
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে আবেগঘন অপেক্ষা। জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু আনহেল দি মারিয়াও এই বিশেষ মুহূর্তটি সামনে থেকে দেখতে চান। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি।
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ | বিস্তারিত

আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? মেসির বিদায়ী ম্যাচ কবে?
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর দেশের মাটিতে টানা তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই ম্যাচের সিরিজ।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ | বিস্তারিত

মেসির সম্মানে অদ্ভূত আয়োজন আর্জেন্টিনার
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণা এসেছে মাঠের ভেতর থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অসাধারণ পথচলা এবং বর্ণিল ক্যারিয়ারকে এবার মাঠেই বিশেষভাবে স্মরণ করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির বিদায়ী অধ্যায়কে সম্মান জানাতে দেশের সব ঘরোয়া ফুটবল ম্যাচে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১ | বিস্তারিত

মেসির অবসরের পর আর্জেন্টিনার যে পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও বিশ্বজয়ী এই তারকার বিদায়ের আবেগ যেন কাটছেই না। আর্জেন্টিনার জার্সিতে দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। জিতেছেন একের পর এক শিরোপা, গড়েছেন ব্যক্তিগত ও দলীয় বহু রেকর্ড। তাই তাঁর বিদায়কে ঘিরে শুধু ভক্তদের আবেগ নয়, আর্জেন্টিনা ফুটবল অঙ্গনেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬ | বিস্তারিত

মেসির সঙ্গে প্রতারণা করল আর্জেন্টিনা: নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসিকে ঘিরে নতুন এক বিতর্ক। বহু সমর্থকের অভিযোগ, আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ খেললেও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে কোনো আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়নি।
২০ জুলাই ২০২৬, ২৩:৫৯ | বিস্তারিত
