মেট্রোরেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মেট্রোরেলে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে যাত্রীদের শরীরে থাকা ধাতব বস্তু শনাক্ত করা এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করা সম্ভব হবে।
২৪ অক্টোবর ২০২৬, ২২:০০ | বিস্তারিত

রাজধানীবাসির জন্য সুখবর: নতুন যেসব রুটে যুক্ত হচ্ছে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াতের সুযোগ তৈরি করতে বড় ধরনের মেট্রোরেল উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার দুই প্রান্তকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ | বিস্তারিত

নতুন পে-স্কেল: দেখুন বাজেটে বাস্তবায়নের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১১ জুন ২০২৬, ১৮:১৬ | বিস্তারিত

মেট্রোরেল যাত্রীদের জন্য বিশাল সুখবর, বাড়ছে চলাচলের সময়
নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের শেষ ট্রেন ধরতে দৌড়াতে হয়? অফিস শেষে কিংবা জরুরি কাজ সেরে স্টেশনে পৌঁছে ট্রেন মিস করার আফসোস আছে? তাহলে রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য এসেছে স্বস্তির খবর। যাত্রীদের সুবিধা বাড়াতে রাতের বেলায় মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।
৩ জুন ২০২৬, ২২:৪১ | বিস্তারিত

ঈদে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীবাসীর যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঈদে ঘরমুখো মানুষের চাপ এবং নগরজীবনের ব্যস্ততা বিবেচনায় এবার ট্রেন চলাচলের সময় ও বিরতিতে আনা হয়েছে পরিবর্তন। নতুন এই সূচি অনুযায়ী ভোর থেকে রাত পর্যন্ত নির্ধারিত বিরতিতে চলবে মেট্রোরেল।
২১ মে ২০২৬, ১৮:৩৯ | বিস্তারিত
