pay commission 2025 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেল: ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সুসংবাদ
নিজস্ব প্রতিবেদক: সরকার নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা থাকলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বেতন কাঠামোতে বড় ধরনের ভারসাম্য আনার দিকে এগোচ্ছে বলে জানা গেছে।
২৪ জুন ২০২৬, ০২:২৭ | বিস্তারিত

৯ম পে স্কেল, বাস্তবায়নের জন্য নতুন ২ দাবি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: “কাজ বেশি, মাইনা কম” এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ১১ বছর ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা কর্মচারীরা এবার সরাসরি সরকারের কাছে দাবি জানিয়েছেন সর্বোচ্চ দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।
৮ মে ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

নতুন পে-স্কেল, পেনশনভোগীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এবার বড় সুখবর পেতে যাচ্ছেন দেশের লাখো পেনশনভোগীও। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম জাতীয় পে-স্কেলের অংশ হিসেবে পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। পুনর্গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী, নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য এবার ভাতা প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে বয়সভিত্তিক চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
৭ মে ২০২৬, ২৩:১৭ | বিস্তারিত

নবম পে-স্কেল, যার বেতন বাড়তে পারে যত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে, তবে প্রত্যাশার পুরোটা হয়তো মিলছে না। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এজন্য ৩৫ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন বেতন আসলে কত বাড়বে?
৭ মে ২০২৬, ২৩:১০ | বিস্তারিত

বড় ধরনের পরিবর্তন, সরকারি কর্মচারীদের জন্য সুখবর!
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের চিকিৎসাসেবায় আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। প্রস্তাব করা হয়েছে ‘তাৎক্ষণিক ব্যয় পরিশোধ (ক্যাশলেস)’ এবং ‘ইউনিক হেলথ আইডি’ ভিত্তিক একটি আধুনিক স্বাস্থ্যসেবা মডেল, যা বাস্তবায়িত হলে চিকিৎসার জন্য আর নগদ অর্থ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ইতোমধ্যেই জাতীয় বেতন কমিশন-২০২৫-এ এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
২১ এপ্রিল ২০২৬, ১৭:০১ | বিস্তারিত
